News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় করোনায় সংক্রমিত ৮ জন, সক্রিয় রোগী বেড়ে ১২
Image

ত্রিপুরায় করোনায় সংক্রমিত ৮ জন, সক্রিয় রোগী বেড়ে ১২

আগরতলা, ১০ জানুয়ারি: ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমনে আরও বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় ত্রিপুরায় ৮ জন করোনা আক্রান্ত হয়েছে। ফলে, বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে মাধ্যমে ২৯ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ২৯১ জন মোট ৩২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ৭ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে বেড়ে হয়েছে ২.৫০ শতাংশ। ফলে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১২ জন।

প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৮৪৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০৭৪৮৭ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৩.৯৬ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৯.০৭ শতাংশ। এদিকে, ০.৮৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৪০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় পশ্চিম ত্রিপুরা জেলায় ২ জন, সিপাহীজলা জেলায় ১ জন এবং ঊনকোটি জেলায় ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি পাঁচ জেলায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হননি।

Releated Posts

ভিসি নির্বাচন কোনো দলের নয়, তিপ্রাসাদের গণতান্ত্রিক অধিকারের লড়াই: প্রদ্যোত

আগরতলা, ১৬ জুন: দীর্ঘ এক দশক ধরে টিটিএএডিসি-এর অধীনে ভিলেজ কমিটি নির্বাচন না হওয়ায় গ্রামাঞ্চলে গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’

ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…

ByBySandeep Biswas Jun 15, 2026

প্রধানমন্ত্রী পরিকল্পনা নিয়েছেন সারা দেশে ৩ কোটি লাখপতি দিদি তৈরী করবেন :অর্থমন্ত্রী

আগরতলা, ১৫ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা। তিনি সবকা সাথ, সবকা…

ByByNews Desk Jun 15, 2026

কৃষিপণ্য উৎপাদনে ভারত বিশ্বের শীর্ষে, কৃষকদের আয়ও বেড়েছে: কৃষি মন্ত্রী 

আগরতলা, ১৫ জুনঃ ধান, আম, মশলা-সহ একাধিক কৃষিপণ্যের উৎপাদনে ভারত আজ বিশ্বের শীর্ষস্থান অধিকার করেছে। একই সঙ্গে কৃষকদের…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top