News Flash

  • Home
  • দেশ
  • আন্তর্জাতিক কনক্লেভের প্রস্তুতি নিয়ে বৈঠকে করেন উত্তরাখণ্ডের কৃষিমন্ত্রী গণেশ যোশী
Image

আন্তর্জাতিক কনক্লেভের প্রস্তুতি নিয়ে বৈঠকে করেন উত্তরাখণ্ডের কৃষিমন্ত্রী গণেশ যোশী

দেহরাদূন, ৯ জানুয়ারি (হি.স.) : আন্তর্জাতিক কনক্লেভের প্রস্তুতি নিয়ে বৈঠক করেন উত্তরাখণ্ডের কৃষিমন্ত্রী গণেশ যোশী। তিনি মঙ্গলবার ক্যাম্প অফিসে “আন্তর্জাতিক কনক্লেভ কাম বায়ার সেলার মিট” অনুষ্ঠানের প্রস্তুতির বিষয়ে একটি বৈঠক করেন। এদিনের বৈঠকে মন্ত্রী গণেশ যোশী অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এপিইডিএ কর্তৃক আয়োজিত এই কনক্লেভটি আগামী ১২ জানুয়ারি দেহরাদূনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই অনুযায়ী আন্তর্জাতিক সম্মেলনের রূপরেখা এবং সমস্ত প্রস্তুতি সময়সীমার মধ্যে সম্পন্ন করার জন্য গণেশ যোশী আধিকারিকদের নির্দেশ দেন । তিনি আধিকারিকদের সুপরিকল্পিতভাবে ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।

উত্তরাখণ্ডের বিভিন্ন স্থানীয় পণ্যের রফতানির প্রচার ও প্রসার বাড়ানোর লক্ষ্যে দেহরাদূনে আন্তর্জাতিক কনক্লেভে বিভিন্ন দেশের আন্তর্জাতিক ক্রেতারা অংশগ্রহণ করবেন। এই কনক্লেভে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যবসা এবং নেটওয়ার্কিংয়ের জন্য একটি চমৎকার সুযোগ প্রদান করবে। টেকনিক্যাল সেশন, বিক্রেতা এবং ক্রেতার মিথস্ক্রিয়া এবং কৃষি, উদ্যানপালন, জৈব বোর্ড, সিএপি এবং অন্যান্য বিভাগের স্টলগুলিও কনক্লেভে স্থান পাবে। অনুষ্ঠানে কৃষক, এফপিও কৃষক, কৃষি বিজ্ঞানীরাও উপস্থিত থাকবেন। সেশনটি বাজরা এবং এর মূল্য সংযোজন পণ্য, প্রক্রিয়াকরণ, প্যাকেজিং এবং রফতানি সম্ভাবনার বিভিন্ন দিকগুলিকে গুরুত্ব দেবে। মন্ত্রী যোশী জানান, রাজ্যে এমন অনেক এফপিও রয়েছে যারা ভাল কাজ করছে। তাদের বিশেষভাবে আমন্ত্রণ জানানো উচিত। ভারত সরকার আয়োজিত কর্মশালার মাধ্যমে রাজ্যের কৃষকরা অবশ্যই উপকৃত হবেন বলেও এদিন উল্লেখ করেন কৃষিমন্ত্রী।

Releated Posts

উত্তর কর্নাটকের খরাপীড়িত কৃষকদের একরপিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের দাবি বিজেপির

বিদার, ১৩ জুলাই: উত্তর ও কল্যাণ কর্নাটকের খরাপীড়িত কৃষকদের জন্য অবিলম্বে একরপিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি…

ByByTaniya Chakraborty Jul 13, 2026

মেয়াদোত্তীর্ণ পাউরুটি পরিবেশন দিল্লি-ভোপাল শতাব্দী এক্সপ্রেসে, ক্যাটারারকে জরিমানা, তদন্তের নির্দেশ আইআরসিটিসি-র

নয়াদিল্লি, ১২ জুলাই (আইএএনএস) : নয়াদিল্লি-রানি কমলাপতি শতাব্দী এক্সপ্রেসে (ট্রেন নম্বর ১২০০২) যাত্রীদের সকালের খাবারের সঙ্গে মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত…

ByBySandeep Biswas Jul 12, 2026

বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফরে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১২ জুলাই (আইএএনএস): ইউরোপের সঙ্গে ভারতের বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন ও টেকসই উন্নয়নমূলক সহযোগিতা আরও শক্তিশালী করার…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

আমদাবাদে ৪০৪.৬৩ কোটি টাকার নাগরিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন অমিত শাহ

আমদাবাদ, ১২ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ রবিবার আমদাবাদে প্রায় ৪০৪.৬৩ কোটি টাকার একাধিক নাগরিক…

ByByTaniya Chakraborty Jul 12, 2026
Scroll to Top