News Flash

  • Home
  • দেশ
  • হরিয়ানার সোনিপতে ট্রাকের ধাক্কা গাড়ির, প্রাণ হারালেন দিল্লি পুলিশের দুই ইন্সপেক্টর
Image

হরিয়ানার সোনিপতে ট্রাকের ধাক্কা গাড়ির, প্রাণ হারালেন দিল্লি পুলিশের দুই ইন্সপেক্টর

সোনিপত, ৯ জানুয়ারি (হি.স.): হরিয়ানার সোনিপত জেলায় কুন্ডলি সীমানার কাছে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন দিল্লি পুলিশের দু’জন ইন্সপেক্টর। সোমবার রাত ১১.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত দুই ইন্সপেক্টরের নাম-উত্তর-পশ্চিম জেলার স্পেশাল স্টাফের ইন্সপেক্টর দীনেশ বেনিওয়াল এবং আদর্শ নগর থানায় পোস্টিং থাকা এটিও ইন্সপেক্টর রণবীর।

পুলিশ জানিয়েছে, দুই পুলিশ ইন্সপেক্টর নিজেদের গাড়িতে সোনিপতের বাড়িতে ফিরছিলেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে গাড়িটি ভেঙে তুবড়ে যায়। পুলিশ মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

বিদাদি টাউনশিপ প্রকল্প ঘিরে বিক্ষোভ: ২০ জনের বেশি কৃষকের বিরুদ্ধে এফআইআর, পুলিশি নিরাপত্তায় ফের জমি সমীক্ষার প্রস্তুতি

বেঙ্গালুরু, ১৪ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে প্রস্তাবিত বিদাদি টাউনশিপ প্রকল্পের জন্য জমি সমীক্ষা ঘিরে হওয়া সহিংস বিক্ষোভের ঘটনায়…

ByByNews Desk Jul 14, 2026

ভারত-স্পেনের মধ্যে শিল্প অংশীদারিত্ব ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর জোর

নয়াদিল্লি, ১৪ জুলাই (আইএএনএস): ভারত ও স্পেনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উৎপাদন, উদ্ভাবন, পর্যটন-সহ ভবিষ্যতমুখী বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও…

ByByNews Desk Jul 14, 2026

ম্যাঙ্গালুরে ৩ বাংলাদেশি গ্রেফতার, অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান জোরদার

ম্যাঙ্গালুরু (কর্নাটক), ১৩ জুলাই (আইএএনএস) : কর্নাটকের সাম্প্রদায়িকভাবে স্পর্শকাতর ম্যাঙ্গালুরু শহরে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে তিন…

ByBySandeep Biswas Jul 13, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026
Scroll to Top