News Flash

  • Home
  • দেশ
  • ভারতের বিদেশনীতি রূপায়নে এস জয়শঙ্করের উৎসর্গ ও অবদান অনুকরণীয় : প্রধানমন্ত্রী মোদী
Image

ভারতের বিদেশনীতি রূপায়নে এস জয়শঙ্করের উৎসর্গ ও অবদান অনুকরণীয় : প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.): ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, ভারতের বিদেশনীতি রূপায়নে এস জয়শঙ্করের উৎসর্গ ও অবদান অনুকরণীয়। মঙ্গলবার, ৯ জানুয়ারি ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কের ৬৯-তম জন্মবার্ষিকী।

এদিন সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, ডঃ এস জয়শঙ্করকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা। ভারতের বিদেশনীতি রূপায়নে এস জয়শঙ্করের উৎসর্গ ও অবদান অনুকরণীয়। এই বছর তাঁর জীবনে আরও সাফল্য এবং সুস্বাস্থ্য নিয়ে আসুক, যাতে তিনি নিষ্ঠার সঙ্গে আমাদের দেশের সেবা চালিয়ে যেতে পারেন। প্রধানমন্ত্রীর থেকে শুভেচ্ছা পেয়ে আপ্লুত জয়শঙ্কর। এক্স মাধ্যমেই জয়শঙ্কর জানিয়েছেন, জন্মদিনের শুভেচ্ছা জানানোয় ধন্যবাদ প্রধানমন্ত্রী। আমাদের দেশের প্রবৃদ্ধি এবং উন্নয়নের জন্য কাজ করার সময় আপনার দৃষ্টিভঙ্গি একটি ধ্রুবক অনুপ্রেরণা।

Releated Posts

বিদাদি টাউনশিপ প্রকল্প ঘিরে বিক্ষোভ: ২০ জনের বেশি কৃষকের বিরুদ্ধে এফআইআর, পুলিশি নিরাপত্তায় ফের জমি সমীক্ষার প্রস্তুতি

বেঙ্গালুরু, ১৪ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে প্রস্তাবিত বিদাদি টাউনশিপ প্রকল্পের জন্য জমি সমীক্ষা ঘিরে হওয়া সহিংস বিক্ষোভের ঘটনায়…

ByByNews Desk Jul 14, 2026

ভারত-স্পেনের মধ্যে শিল্প অংশীদারিত্ব ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর জোর

নয়াদিল্লি, ১৪ জুলাই (আইএএনএস): ভারত ও স্পেনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উৎপাদন, উদ্ভাবন, পর্যটন-সহ ভবিষ্যতমুখী বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও…

ByByNews Desk Jul 14, 2026

ম্যাঙ্গালুরে ৩ বাংলাদেশি গ্রেফতার, অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান জোরদার

ম্যাঙ্গালুরু (কর্নাটক), ১৩ জুলাই (আইএএনএস) : কর্নাটকের সাম্প্রদায়িকভাবে স্পর্শকাতর ম্যাঙ্গালুরু শহরে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে তিন…

ByBySandeep Biswas Jul 13, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026
Scroll to Top