News Flash

  • Home
  • দেশ
  • অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ৭৭ ডলারের কাছাকাছি, পেট্রোল ও ডিজেলের দাম স্থিতিশীল
Image

অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ৭৭ ডলারের কাছাকাছি, পেট্রোল ও ডিজেলের দাম স্থিতিশীল

নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.) : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে উত্থান–পতন অব্যাহত । মঙ্গলবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ৭৭ এবং ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৭২ ডলারের কাছাকাছি। সরকারি খাতের তেল ও গ্যাস বিপণন সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দামেও এদিন কোনও পরিবর্তন করেনি।

ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুসারে, মঙ্গলবার দিল্লিতে পেট্রোল প্রতি লিটার ৯৬.৭২ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৮৯.৬২ টাকায় বিক্রি হচ্ছে। মুম্বইতে এক লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে ১০৬.৩১ টাকায় এবং ডিজেল প্রতি লিটার ৯৪.২৭ টাকায়। চেন্নাইতে এক লিটার পেট্রোলের দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের ৯৪.২৪ টাকা। কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা আর ডিজেলের দাম ৯২.৭৬ টাকা। ভ্যাট এবং মালবাহী চার্জের উপর নির্ভর করে দেশে পেট্রোল এবং ডিজেলের দাম রাজ্যে আলাদা। কেন্দ্রীয় সরকারও মোটর জ্বালানির উপর আবগারি শুল্ক নিয়ে থাকে।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ পাউরুটি পরিবেশন দিল্লি-ভোপাল শতাব্দী এক্সপ্রেসে, ক্যাটারারকে জরিমানা, তদন্তের নির্দেশ আইআরসিটিসি-র

নয়াদিল্লি, ১২ জুলাই (আইএএনএস) : নয়াদিল্লি-রানি কমলাপতি শতাব্দী এক্সপ্রেসে (ট্রেন নম্বর ১২০০২) যাত্রীদের সকালের খাবারের সঙ্গে মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত…

ByBySandeep Biswas Jul 12, 2026

বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফরে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১২ জুলাই (আইএএনএস): ইউরোপের সঙ্গে ভারতের বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন ও টেকসই উন্নয়নমূলক সহযোগিতা আরও শক্তিশালী করার…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

আমদাবাদে ৪০৪.৬৩ কোটি টাকার নাগরিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন অমিত শাহ

আমদাবাদ, ১২ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ রবিবার আমদাবাদে প্রায় ৪০৪.৬৩ কোটি টাকার একাধিক নাগরিক…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

তামিলনাড়ুতে দুর্নীতিবিরোধী অভিযানে ২২.৩৩ লক্ষ টাকা উদ্ধার, ঘুষের অভিযোগে গ্রেফতার ৭ সরকারি কর্মী

চেন্নাই, ১২ জুলাই (আইএএনএস): তামিলনাড়ু জুড়ে দুর্নীতিবিরোধী বিশেষ অভিযানে ২২.৩৩ লক্ষ টাকার অঘোষিত নগদ উদ্ধার করেছে ডিরেক্টরেট অফ…

ByByTaniya Chakraborty Jul 12, 2026
Scroll to Top