News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যের ৯,৬৯,৯৫০ জন কৃষককে প্রধানমন্ত্রী ফসলবীমা যোজনার আওতায় আনা হয়েছে : কৃষিমন্ত্রী
Image

রাজ্যের ৯,৬৯,৯৫০ জন কৃষককে প্রধানমন্ত্রী ফসলবীমা যোজনার আওতায় আনা হয়েছে : কৃষিমন্ত্রী

আগরতলা, ৯ জানুয়ারি : রাজ্যে ২০২০-২১২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে ৯ লক্ষ ৬৯ হাজার ৯৫০ জন কৃষককে প্রধানমন্ত্রী ফসলবীমা যোজনার আওতায় আনা হয়েছে। খারিফ খন্দে আউস ও আমন ধান এবং রবি খন্দে বোরো ধান, আলু, ফুলকপি, বেগুন, টমেটো এবং তরমুজ বীমার আওতায় এসেছে। আজ রাজ্য বিধানসভায় বিধায়ক জীতেন্দ্র চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এই বীমা খাতে প্রিমিয়াম বাবদ গত ৩টি অর্থবছরে রাজ্য সরকারের তহবিল থেকে মোট ২০ কোটি ৮২ লক্ষ ৭৬ হাজার টাকা ব্যয় হয়েছে। তিনি জানান, শুধুমাত্র স্থানীয় বিপর্যয় ও ফসল কাটার পর হয়ে যাওয়া ক্ষয়ক্ষতি দরুণ কৃষককে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে হয়। ২০২০-২১ থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত মোট ৭ হাজার ৫১ জন কৃষক স্থানীয় বিপর্যয় ও ফসলকাটার পর হয়ে যাওয়া ক্ষয়ক্ষতির জন্য আবেদন করেছেন। তিনি বলেন, ফসলের ঘাটতির নিরীখে ক্ষতিপূরণ পাবার জন্য কৃষককে আলাদা করে আবেদন করার প্রয়োজন হয়না।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top