News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিগত ৩টি অর্থবছরে বহির্রাজ্য ও বিদেশে ৬,৫২৮ মেট্রিক টন আনারস রপ্তানি হয়েছে : কৃষিমন্ত্রী
Image

বিগত ৩টি অর্থবছরে বহির্রাজ্য ও বিদেশে ৬,৫২৮ মেট্রিক টন আনারস রপ্তানি হয়েছে : কৃষিমন্ত্রী

আগরতলা, ৯ জানুয়ারি : ত্রিপুরায় উৎপাদিত সুস্বাদু ক্যুইন আনারস দেশের দিল্লি, আসাম, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও রাজস্থান রাজ্যে এবং দেশের বাইরে দুবাই, ইংল্যান্ড, জার্মানি, বাংলাদেশ প্রভৃতি দেশে রপ্তানি করা হয়। আজ বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, বিধায়ক জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক নির্মল বিশ্বাসের প্রশ্নের লিখিত উত্তরে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ এই তথ্য জানান।

বিগত তিনটি অর্থবছরে রাজ্যে আনারস চাষের ও উৎপাদনের তথ্য দিয়ে কৃষিমন্ত্রী জানান, ২০২০-২১ অর্থবছরে রাজ্যে মোট ১ লক্ষ ৪৪ হাজার ৬০৫ মেট্রিক টন আনারস, ২০২১-২২ অর্থবছরে ১ লক্ষ ৬৭ হাজার ৭৪৩ মেট্রিক টন এবং ২০২২-২৩ অর্থবছরে ১ লক্ষ ৭০ হাজার ৯৮৮ মেট্রিক টন (আনুমানিক) আনারস উৎপাদন হয়েছে। ২০২০-২১ অর্থবছরে রাজ্যে ৫,০৬৩ জন আনারস চাষি, ২০২১-২২ অর্থবছরে ৫,৬১৭ জন আনারস চাষি ২০২২-২৩ অর্থবছরে ৬,৬৬৬ জন আনারস চাষি আনারস চাষের সঙ্গে যুক্ত রয়েছেন।

কৃষিমন্ত্রী আরও জানান, বিগত ৩টি অর্থবছরে বিভিন্ন এজেন্সির মাধ্যমে মোট ৬,৫২৮ মেট্রিক টন আনারস বহিরাজ্য ও বিদেশে রপ্তানি করা হয়। তিনি জানান, দেশের অন্যান্য রাজ্য ও বিদেশে প্রায় ৯ কোটি ৭৯ লক্ষ ৭০ হাজার টাকার আনারস রপ্তানি করা হয়েছে।

Releated Posts

কালবৈশাখীর তাণ্ডবে সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎহীনতায় চরম জনদুর্ভোগ

আগরতলা,২৭ এপ্রিল :কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকের একাধিক পঞ্চায়েত এলাকা। রবিবার সন্ধ্যায় প্রায় সাড়ে…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

বাস ও বাইকের সংঘর্ষে আহত যুবক, বিশৃঙ্খল পার্কিং নিয়ে ক্ষোভ

শান্তিরবাজার ২৭ এপ্রিল: সোমবার শান্তিরবাজারের বিজেপি পার্টি অফিস সংলগ্ন জাতীয় সড়কে বাস ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত হন…

ByByReshmi Debnath Apr 27, 2026

অপরিশোধিত পানীয় জলে জন্ডিসের প্রাদুর্ভাব, সিএমও-র কাছে সিপিআই (এম)-এর ডেপুটেশন

আগরতলা, ২৭ এপ্রিল : অপরিশোধিত পানীয় জলের জেরে শহরে জন্ডিসের প্রাদুর্ভাব বেড়েছে। এই অভিযোগ তুলে সিএমও-র কাছে ডেপুটেশনে…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার

আগরতলা, ২৭ এপ্রিল : গতকাল গভীর রাতে সোনামুড়া থানাধীন চারটি কুলুবাড়ি, এনসিনগর, দুর্গাপুর এবং শ্রীমন্তপুর ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top