News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় করোনায় সংক্রমিত ৩ জন, সক্রিয় রোগী বেড়ে ৪
Image

ত্রিপুরায় করোনায় সংক্রমিত ৩ জন, সক্রিয় রোগী বেড়ে ৪

আগরতলা,৯ জানুয়ারি :সারা দেশেই সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে চলেছে। ত্রিপুরাতেও তিনজনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে এমনটাই জানা গিয়েছে। তবে, দুশ্চিন্তার কারণ নেই বলে স্বাস্থ্য দফতর দাবি করেছে। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা হয়েছে ০৪।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, আরটি-পিসিআরে ৩৫ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৩১২ জন মোট ৩৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, রেপিড অ্যান্টিজেনের ৩ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে হয়েছে ০.৮৬ শতাংশ।

প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৮৪৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০৭৪৮৭ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৩.৯৬ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৯.০৭ শতাংশ। এদিকে, ০.৮৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৪০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিপাহীজলা জেলায় ৩জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি সাত জেলায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হননি।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top