News Flash

  • Home
  • খেলা
  • কমল কাপ ক্রিকেটে ইয়ং ব্লাড, ড্রাগন রাইডার্স জয়ী
Image

কমল কাপ ক্রিকেটে ইয়ং ব্লাড, ড্রাগন রাইডার্স জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি।। কমল কাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা এখন জমজমাট পর্যায়ে। শহর দক্ষিণের আমতলিতে আয়োজিত কমল কাপ প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টের ৮ম দিনে আজও দুই বেলায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সকাল ন’টায় প্রথম খেলায় ইয়ং ব্লাড জয়ী হয়েছে। হারিয়েছে এন এন জে এস টিমকে। বেলা একটায় দ্বিতীয় ম্যাচে তেলিয়ামুড়ার ড্রাগন রাইডার্স ১৪৮ রানের বিশাল ব্যবধানে জয়ী হয়েছে। হারিয়েছে পাথাইরাদুয়ার প্লে সেন্টারকে। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ড্রাগন রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করলে জবাবে পাথরিয়া দুয়ার প্লে সেন্টার ১২৩ রানে ইনিংস গুটিয়ে নেয়। বিজয়ী দলের পক্ষে তুষার ম্যাচের সেরার স্বীকৃতি পেয়েছে। দিনের খেলা সকাল ৯ টায় রেনবো ওয়ারিয়র্স বনাম উই আর বেস্ট একাদশ। বেলা একটায় রেন্টার্স রাইডার্স বনাম নিউ দাস স্পোর্টস।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top