News Flash

  • Home
  • খেলা
  • মডার্ন ক্লাবে হীরক জয়ন্তী বর্ষ উদযাপনে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি
Image

মডার্ন ক্লাবে হীরক জয়ন্তী বর্ষ উদযাপনে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি।। মডার্ন ক্লাবের উদ্যোগে বেশ কিছু ক্রীড়া কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে। নাগেরজলা, ভট্টপুকুরস্থিত মডার্ন ক্লাবের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে বেশ কিছু ক্রীড়া কর্মসূচির পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজন হবে ১২ দিনব্যাপী সার্বিক অনুষ্ঠানে। আজ দুপুরে ক্লাব গৃহে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সার্বিক কর্মসূচি বিস্তারিত তুলে ধরেন। সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির পাশাপাশি বিবাহ নিবন্ধীকরণ ও আধার কার্ডের সংশোধনের ব্যবস্থাপনারও উদ্যোগ নেওয়া হচ্ছে। উল্লেখ্য, ২৫ জানুয়ারি সকাল ছয়টায় পুরুষ ও মহিলা বিভাগে ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর আগে ২৪ জানুয়ারি হীরক জয়ন্তী উদযাপনের সূচনা হবে এবং ক্লাবের স্মরণিকার বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। ২৬ জানুয়ারি সকাল দশটায় অনুষ্ঠিত হবে দাবা প্রতিযোগিতা। বেলা এগারোটায় সব গ্রুপের ছেলেমেয়েদের যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২৮ জানুয়ারি দুপুর একটায় ক্যারাম প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। ২রা ফেব্রুয়ারি দুপুরের পর থেকে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে‌। ৩ ফেব্রুয়ারি হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সার্বিক কর্মসূচি অনুযায়ী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানের বিস্তারিত জানার জন্য ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে আহ্বান করা হয়েছে। সাংবাদিক সম্মেলনের সভাপতি সজল চক্রবর্তী, সম্ভবত সঞ্জিত নাহা সহ হীরক জয়ন্তী বর্ষ উদযাপন কমিটির কনভেনার উপস্থিত ছিলেন।

Releated Posts

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top