News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পরিকাঠামোর অভাবে ধুঁকছে উত্তর জেলার কারাগার
Image

পরিকাঠামোর অভাবে ধুঁকছে উত্তর জেলার কারাগার

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৮ জানুয়ারি : রাজ্যের কারাগারগুলো নানা পরিকাঠামোর অভাবে ধুঁকছে। এ ব্যাপারে দপ্তর কোন ধরনের উদ্যোগ গ্রহণ করছে না বলে অভিযোগ উঠেছে। দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন তুলছেন শুভবুদ্ধিসম্পন্ন জনগন।

উত্তর জেলার সদর জেলা কারাগারে কোনো ধরনের গাড়ির ব্যবস্থা নেই। তাই হঠাৎ করে কারাগারে বন্দি আসামীরা শারীরিকভাবে অসুস্থ হলে রিক্সাই একমাত্র ভরসা। রবিবার রাতে ধর্মনগরের উত্তর জেলা কারাগার থেকে বন্দী কয়েদি ফারুক মিয়া (২১), বাড়ি দক্ষিণ কদমতলা, সে হঠাৎ করে মাথা ঘুরিয়ে জলের মধ্যে পড়ে গিয়ে বুকে ব্যথা পায়।

জরুরীকালীন ভিত্তিতে তার চিকিৎসার ব্যবস্থা করতে কারারক্ষীরা ই-রিক্সা করে তাকে রাতেই উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে সাথে সাথে রাতেই জেলা কারাগারে নিয়ে যায়। কিন্তু যেভাবে ফারুক মিয়াকে নিয়ে আসা হয়েছে তা যে কোন সময় সে ইচ্ছে করলেই কারারক্ষীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে পারতো। একপ্রকার আইনী নির্দেশ অমান্য করে এভাবেই চলছে কারাগারের কাজ।

এই  বিষয়ে শুভবুদ্ধি সম্পন্ন সাধারন নাগরিকের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ধর্মনগর জেলা কারাগারে একটি গাড়ির ব্যবস্থা করার জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে। উল্লেখ্য সরকার বর্তমানে কারাগারকে নাম পরিবর্তন করে সংশোধনাগার করেছে। অথচ এসব সংশোধনাগার গুলি নানা পরিকাঠামোর অভাবে ভুগছে। কারা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং দপ্তর কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।এমনটাই দাবি সাধারনের।  

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top