News Flash

  • Home
  • দিনের খবর
  • ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট এবং ট্রেড শো-এর প্রস্তুতি পর্যালোচনায় গুজরাটের মুখ্যমন্ত্রী
Image

ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট এবং ট্রেড শো-এর প্রস্তুতি পর্যালোচনায় গুজরাটের মুখ্যমন্ত্রী

গান্ধীনগর, ৮ জানুয়ারি (হি.স.) : গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট এবং ট্রেড শো-এর প্রস্তুতি পর্যালোচনা করেছেন। সোমবার ভূপেন্দ্র প্যাটেল গান্ধীনগরের মহাত্মা মন্দির এবং হেলিপ্যাড গ্রাউন্ডের ভেন্যু পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ১০-তম ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট এবং ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল ট্রেড শো-এর আয়োজন করা হয়েছে। এরই প্রস্তুতি এদিন খতিয়ে দেখেন গুজরাটের মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠান হল, সেমিনার হল, বিভিন্ন প্যাভিলিয়ন-হল পরিদর্শন করে সেসম্পর্কে খোঁজখবর নেন। সেইসঙ্গে আধিকারিকদের প্রয়োজনীয় পরামর্শ দেন। এদিন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী কানুভাই দেশাই, স্বাস্থ্যমন্ত্রী হৃষিকেশ প্যাটেল, শিল্পমন্ত্রী বলওয়ান্ত সিং রাজপুত, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি এবং শিল্প প্রতিমন্ত্রী জগদীশ বিশ্বকর্মা।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top