News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাটি চাপা পড়ে মৃত্যু এক শ্রমিকের, গুরুতর আহত আরও এক
Image

মাটি চাপা পড়ে মৃত্যু এক শ্রমিকের, গুরুতর আহত আরও এক

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ৭ জানুয়ারি : মাটির নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে জামিল হোসেন নামে এক শ্রমিকের। গুরুতরভাবে আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অপর শ্রমিক জাবির হোসেন। উভয়ের বাড়ি কালাগাঙ্গের পাড় গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডে।

জানা যায় জাবির ও জামিল কদমতলা থানাধীন কালা গাঙ্গেরপাড় গ্রাম পঞ্চায়েত সংলগ্ন আমতলা ৪ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা আব্দুল হকের বাড়ির পাশের টিলা কেটে রাজনগরের একটি ইটভাট্টার জন্য গাড়িতে মাটি তুলছিল।আচমকা মাটি ধসে পড়ার ফলে দুইজনই মাটি চাপা পরে যায়।
ঘটনার খবর পেয়ে প্রেমতলা দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দুইজনকে উদ্ধার করে কদমতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর জামিল হোসেনকে মৃত বলে ঘোষণা করে দেন। পাশাপাশি গুরুতরভাবে আহত জাবির হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য  ধর্মনগরস্থিত উত্তর জেলা হাসপাতালে রেফার করে দেন।
প্রত্যক্ষদর্শী আব্দুল হক জানান জাবির ও জামিলকে মাটি কাটার জন্য নিষেধ করেছিলেন। কিন্তু তারা বাঁধা না মেনে মাটি কাটতে থাকে। মাটি কাটার সময় তারা মাটিতে চাপা পরে যায়। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। এইদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Releated Posts

মামার বাড়ির পুকুরে ডুবে আড়াই বছরের ভাগিনার মর্মান্তিক মৃত্যু

বিশালগড়, ১৬ জুলাই: বিশালগড় থানাধীন কদমতলী এলাকায় পুকুরে ডুবে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর…

ByByReshmi Debnath Jul 16, 2026

চরম অব্যবস্থার মধ্যে গোমতী নদীর পাড়, বিপদের মুখে পুণ্যার্থীরা

আগরতলা,১৬ জুলাই: চরম অব্যবস্থা, নিরাপত্তাহীনতা আর আতঙ্কের মধ্যেই পূর্বপুরুষদের উদ্দেশে পিণ্ডদান ও তর্পণ করতে বাধ্য হচ্ছেন সনাতন ধর্মাবলম্বী…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

দক্ষিণ ত্রিপুরার পুলিশ সুপারের বিরুদ্ধে বিরোধী দলনেতার মন্তব্যের নিন্দা, নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি অল ইন্ডিয়া সার্ভিসেস অ্যাসোসিয়েশনের

আগরতলা, ১৬ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুপারের বিরুদ্ধে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর করা অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

পাড়ায় পাড়ায় ছোট রথে জমে উঠল রাজধানীর রথযাত্রা, উচ্ছ্বাসে মাতল কচিকাঁচারা

আগরতলা, ১৬ জুলাই: রাজধানীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবকে ঘিরে বড় রথের পাশাপাশি ছোট রথেও জমে উঠল উৎসবের আবহ। প্রতি…

ByByReshmi Debnath Jul 16, 2026
Scroll to Top