News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ট্রিপারের চাকায় পিষ্ঠ হয়ে মৃত্যু ২ বছরের শিশুর
Image

ট্রিপারের চাকায় পিষ্ঠ হয়ে মৃত্যু ২ বছরের শিশুর

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া ,৭ই জানুয়ারি : শনিবার দুই বছরের শিশু কন্যার মৃত্যু হলো ট্রিপার গাড়ির  নিচে চাপা পড়ে।  ঘটনা বিলোনিয়া থানাধীন চিত্তামারা এলাকার এসটিবিআই অর্থাৎ সাউথ ত্রিপুরা ব্রিকস ইন্ডাস্ট্রিজ ভাট্টায়।
ঘাতক গাড়ির নম্বর টি আর ০৫ ই ১৮৮৯। ঘটনাকে ঘিরে এলাকাসহ ভাট্টায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত শিশুর নাম সোনালী কুমারী বাড়ি রাঁচি।

এদিকে শিশুটি মারা গেলেও শিশুটির মা-বাবা সহ অন্যান্য শ্রমিকরা শিশুটিকে ঘরের মধ্যে লুকিয়ে রেখে হাসপাতালে  যেতে চাইছিল না।  ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিলোনিয়া থানার পুলিশ। এই ঘটনায় ভাট্টাতে শ্রমিকদের মধ্যে সামান্য উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনা বিকেল চারটায় হলেও রাত নয়টা অবধি শিশুটিকে পুলিশ উদ্ধার করতে পারেনি। অবশেষে শিশুটিকে উদ্ধারের জন্য ছুটে আসে মহকুমা পুলিশ অধিকারীক অভিজিৎ দাস।

 ঘটনার বিবরনে জানা যায় দুই বছরের শিশুটিকে ভাট্টার মধ্যে ফেলে রেখে মা ভাট্টার উল্টোদিকে জমিতে মাছ ধরতে যায়।  মা বাবার অনুপস্থিতিতে শিশুটি হঠাৎ গাড়ির নিচে চলে আসে। ফলে গাড়িটির পিছনের চাকায় পড়ে এই ধরনের দুর্ঘটনা ঘটে বলে জানান ভাট্টার ম্যানেজার ধনঞ্জয় দে। অবশেষে রাত প্রায় দশটা নাগাদ মহকুমা পুলিশ আধিকারিকের চেষ্টায় শিশু কন্যার মৃতদেহ পুলিশের হাতে তুলে দিলে মৃতদেহ বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  আজ ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top