News Flash

  • Home
  • দেশ
  • মোদীর গ্যারান্টি শুধু দেশেই নয়, বিশ্বেও বিশ্বাস অর্জন করেছে : এস জয়শঙ্কর
Image

মোদীর গ্যারান্টি শুধু দেশেই নয়, বিশ্বেও বিশ্বাস অর্জন করেছে : এস জয়শঙ্কর

তিরুবনন্তপুরম, ৬ জানুয়ারি (হি.স.) : “মোদীর গ্যারান্টি” এমন একটি বিষয়, যা শুধুমাত্র দেশেই নয়, বিশ্বেও বিশ্বাস অর্জন করেছে। বললেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। শনিবার কেরলের তিরুবনন্তপুরমে বিকশিত ভারত সংকল্প যাত্রায় বক্তব্য রাখেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। তিনি বলেছেন, “”মোদী কি গ্যারান্টি” এমন একটি বিষয়, যা শুধুমাত্র দেশেই নয়, বিশ্বেও বিশ্বাস অর্জন করেছে। ”মোদী কি গ্যারান্টি” মানে সুশাসন, জনকেন্দ্রিক নীতি। এর অর্থ হল, কেউ যদি বিদেশে সমস্যায় পড়েন, সে সৌদি আরব অথবা ইউএই অথবা ইউক্রেনের ছাত্ররা হোক না কেন, প্রধানমন্ত্রী মোদী তাঁদের জন্য আছেন। এটি একটি বড় পার্থক্য যা গত ১০ বছরে ঘটেছে।”

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর আরও বলেছেন, “আমি যখন বিদেশে যাই, মানুষজন ১০ মিনিটের জন্য আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনীতি নিয়ে আলোচনা করে এবং তার পরে, তাঁরা আমাকে ভারত সম্পর্কে প্রশ্ন করতে শুরু করেন। ভারতে কি পরিবর্তন হয়েছে? আমরা যখন সংখ্যার দিকে তাকাই, ”অন্ন যোজনা” হল একই সময়ে সমস্ত আমেরিকা এবং সমস্ত ইউরোপকে খাওয়ানোর মতো…তাই এখন ভারতের জন্য একটি খুব বড় সম্মান রয়েছে।”

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top