News Flash

  • Home
  • প্রধান খবর
  • তিন দিনের সফরে সিকিম পৌঁছলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
Image

তিন দিনের সফরে সিকিম পৌঁছলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

গ্যাংটক, ৬ জানুয়ারি (হি.স.) : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শনিবার তিনদিনের সফরে সিকিম পৌঁছলেন। সরকারী আধিকারিক সূত্রে এই তথ্য জানা গিয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, সীতারামন শনিবার রাজধানী গ্যাংটকে অনুষ্ঠিত ক্রেডিট আউটরিচ অনুষ্ঠানে অংশ নেবেন। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংও অংশ নেবেন।

এই সফরে নির্মলা সীতারামনের সিকিমের ভারত-চিন সীমান্ত গ্রাম কুপুপ পরিদর্শন করার কথা রয়েছে। এছাড়াও, সীতারামন নাবার্ডের আউটরিচ অনুষ্ঠানেও অংশ নেবেন। শনিবার সকালে সীতারামন পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে পৌঁছলে সিকিমের সরকারি আধিকারিকরা তাঁকে স্বাগত জানান। সিকিমের প্রবেশদ্বার রংপোতে, কেন্দ্রীয় মন্ত্রী সীতারামনকে গ্যাংটকের বিধায়ক ওয়াইটি লেপচা, পাকিম জেলা আধিকারিক তাশি চোপেল, রাজ্য প্রোটোকল অফিসার পি. পালজার, এসডিএম সুজাতা সুব্বা, এসডিপিও মহেন্দ্র সুব্বা, পর্যটন দফতর ও এসবিআই-এর আধিকারিকরা তাঁকে স্বাগত জানান।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top