News Flash

  • Home
  • দেশ
  • শীতের মরশুমেও ব্যবসা মন্দ, মন ভাল নেই কলকাতার ঘোড়ায় টানা গাড়ির চালকদের
Image

শীতের মরশুমেও ব্যবসা মন্দ, মন ভাল নেই কলকাতার ঘোড়ায় টানা গাড়ির চালকদের

কলকাতা, ৬ জানুয়ারি (হি.স.): তাঁদের মধ্যে বেশির ভাগই কলকাতার আদি বাসিন্দা নন। ঘোড়ায় টানা গাড়ির ব্যবসার সুবাদে মহানগরীর বাসিন্দা হয়ে গিয়েছেন। এখন শুধু ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশেপাশে ময়দান-সংলগ্ন পিচরাস্তায় অথবা বিয়েবাড়ির শোভাযাত্রায় দেখা মেলে ঘোড়ায় টানা, রংবেরঙের টাঙ্গাগাড়ির। এ বারের শীতেও তাঁদের ব্যবসা মন্দ।

একটা সময় কলকাতার আভিজাত্য হিসেবে পরিচিত, এই টাঙ্গাগাড়ির মালিকদের এখন করুণ অবস্থা। শীতের মরশুমে হাতেগোনা যাত্রীই পান বলে জানিয়েছেন মালিকরা, অত্যন্ত কষ্টের সঙ্গেই জানিয়েছেন, ঘোড়াকে কী খাওয়াবেন আর নিজেরাই বা কী খাবেন! মাঝেমধ্যেই ‘এ আসছে, সে আসছে’-এমন জরুরি কারণ দেখিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে ঘোড়ার গাড়ির চলাচল বন্ধ করে দেওয়া হয়। সবমিলিয়ে প্রবল দুঃশ্চিন্তার মধ্যে রয়েছেন ঘোড়ায় টানা গাড়ির চালকরা।

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top