News Flash

Image

লরির ধাক্কায় নিহত বাইক চালক, আহত আরোহী

হুগলি, ৬ জানুয়ারি (হি.স.) : লরির ধাক্কা প্রাণ কেড়ে নিল এক ব্যক্তির। এই ঘটনায় আহত হন আরও এক ব্যক্তি। শনিবার আরামবাগের সালেপুর পঞ্চায়েতের মানিক পাঠ ঝাউতলা এলাকার ঘটনা।

জানা গিয়েছে, বাইকে করে দু’জন ব্যক্তি খানাকুলের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগামী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইকে থাকা ব্যক্তি রাজ্য সড়কে ছিটকে পড়ে। কিন্তু তাঁদের মধ্যে বাইক চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনা নজরে আসতেই স্থানীয়রা তাঁদের উদ্ধার করে আরামবাগ মহকুমা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। রীতিমতো ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।

স্থানীয় সূত্রের খবর, বাইকে করে যাওয়ার সময় উল্টো দিক থেকে একটি দ্রুতগামী লরির নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে তাঁদের ধাক্কা মারে। ঘটনার বিকট শব্দের আওয়াজ শুনতে পেয়েই স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পাশাপাশি প্রশাসনকে খবর দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় সময় এই এলাকায় দুর্ঘটনা ঘটছে। তাই তাঁরা স্পিড বেকারের দাবি তোলেন।

পরিবারের কাছে খবর পৌঁছানোর পরে হাসপাতলে এলেও শেষ রক্ষা হয়নি। পুরো ঘটনায় শোকে ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।

Releated Posts

৫০ বছরে অনেক কিছু বদলেছে, কিন্তু ভারত-সেশেলসের পারস্পরিক অঙ্গীকার বদলায়নি: সেশেলসের সংসদে প্রধানমন্ত্রী মোদী

ভিক্টোরিয়া, ২৮ জুন (আইএএনএস): কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরে অনেক পরিবর্তন এলেও ভারত ও সেশেলসের পারস্পরিক অঙ্গীকার একটুও বদলায়নি…

ByByNews Desk Jun 28, 2026

‘মন কি বাত’ সবসময় নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা জোগায়: বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ভূয়সী প্রশংসা করলেন বিজেপির সর্বভারতীয়…

ByByNews Desk Jun 28, 2026

বিক্রমশীলা সেতু পুনরুদ্ধারে বিহার সেতু নির্মাণ নিগমের আধিকারিকদের সংবর্ধনা দিল বিএআরও

গুয়াহাটি, ২৮ জুন (আইএএনএস): ভাগলপুর জেলার ক্ষতিগ্রস্ত বিক্রমশীলা সেতু পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বিহার রাজ্য পুল নির্মাণ নিগম…

ByByNews Desk Jun 28, 2026

শীঘ্রই কলকাতার ফুটপাত হকারমুক্ত হবে: রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ

কলকাতা, ২৮ জুন (আইএএনএস): খুব শীঘ্রই কলকাতার ফুটপাত ও পেভমেন্ট থেকে অবৈধ হকারদের সরিয়ে দেওয়া হবে বলে জানালেন…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top