News Flash

  • Home
  • খেলা
  • কমল কাপ ক্রিকেটে সাউথ শান্তিরবাজার, লঙ্কামুড়া জয়ী
Image

কমল কাপ ক্রিকেটে সাউথ শান্তিরবাজার, লঙ্কামুড়া জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি।। ক্রমশ জমজমাট হচ্ছে শহর দক্ষিণের আমতলীতে আয়োজিত কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট। আজ, শুক্রবার ৫ম দিনেও দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সকাল ন’টায় প্রথম খেলায় লঙ্কামুড়া শ্রীপল্লী জয়লাভ করেছে। লঙ্কামুড়া শ্রীপল্লী টিম প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ১৯৫ রান সংগ্রহ করলে জবাবে কলকলিয়া ৬৫ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। লংকামুড়া শ্রীপল্লী ১৩০ রানের ব্যবধানে জয়ী হয়। বিজয়ী দলের পক্ষে মোহাম্মদ তানভীর ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পেয়েছে। বেলা একটায় দিনের দ্বিতীয় খেলায় সাউথ শান্তির বাজার ২০ রানের ব্যবধানে জয়ী হয়েছে। হারিয়েছে এস.এ.বি টিমকে। প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে সাউথ শান্তিরবাজার টিম ১৮২ রান সংগ্রহ করলে, জবাবে এস এ বি টিম ১৬২ রাম সংগ্রহ করতে সক্ষম হয়। বিজয়ী দলের পক্ষে এভন রিয়াং ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পেয়েছে।

দিনের খেলা সকাল ন’টায় টিম ওয়ার বনাম টিএসআই, সি এম এল। বেলা একটায় দ্বিতীয় ম্যাচে সাউ ব্রাদার্স বনাম মাওচাঙ হাথায়।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top