News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে ভালো খেলার লক্ষ্যে প্রস্তুতি জোর কদমে প্রগতি প্লে সেন্টারের
Image

অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে ভালো খেলার লক্ষ্যে প্রস্তুতি জোর কদমে প্রগতি প্লে সেন্টারের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি।। অনুর্ধ ১৫ ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক প্রস্তুতি প্রগতি প্লে সেন্টারের। এবছর প্রগতির হয়ে অনুর্ধ ১৫ ক্রিকেটে দলকে নেতৃত্ব দেবে অংশুমান নন্দী। চনমনে ক্রিকেটার অংশুমান। দলে আছে মাহির্নব লস্কর, অনিকেশ বিশ্বাস সহ আরো বেশ কয়েকজন উঠতি ক্রিকেটার। কোচ হিসেবে রয়েছেন নয়ন মনি দেববর্মা। বরাবরের মতো এবার ও কোচ সাহেবের ভরসা রয়েছে দলের প্রত্যেক ক্রিকেটারের উপরই। ১১ জানুয়ারি প্রথম ম্যাচ প্রগতি প্লে সেন্টারের। প্রতিপক্ষে রয়েছে জুয়েলস এসোসিয়েশন। দলের হাল হকিকত নিয়ে কোচ নয়ন মনি দেববর্মার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, চ্যাম্পিয়ন কিংবা রানার্স হওয়া লক্ষ্য নয়। লক্ষ্য ভালো পারফরমেন্স প্রত্যেক ক্রিকেটারের। ক্রিকেটাররা ও বধ্য পরিকর ২২ গযে নিজেদের সেরাটা তুলে ধরতে। প্রসঙ্গত সদ্য শেষ হওয়া টি সিএ পরিচালিত ১৩ ক্রিকেট টুর্নামেন্টে রানার্স আপের সন্মান অর্জন করেছে প্রগতি প্লে সেন্টার। ১৫ আসরে ও দল ভালো পারফরম্যান্স করবে বলেই আশাবাদী কোচ নয়ন মনি দেববর্মা।।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top