News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী রবিবার তেজস্বিনী মহিলা সম্মেলন অনুষ্ঠিত হবে ধর্মনগরে
Image

আগামী রবিবার তেজস্বিনী মহিলা সম্মেলন অনুষ্ঠিত হবে ধর্মনগরে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৫ জানুয়ারি : আগামী রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ধর্মনগরের বিবেকানন্দ সার্ধকবার্ষিকী ভবনে তেজস্বিনী মহিলা সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। এই সম্মেলনকে সাফল্যমন্ডিত করে তুলতে শুক্রবার উত্তর জেলার স্বয়ংসেবক সংঘের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মীনাক্ষী নাথ (জেলা প্রমুখ), লতিকা দাস (প্রান্তকূলের সদস্য), কনিকা মালাকার (তরণী সদস্য) এবং কাকুলি রাউত উত্তর জেলা প্রচারক প্রমুখ।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ১০০ বছর পূর্তি উপলক্ষে এই তেজস্বিনী মহিলা সম্মেলন। ইতিমধ্যেই রাজ্যের তিন জেলাতে এই মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেছে রবিবার উত্তর জেলায় চতুর্থ জেলা হিসেবে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মহিলাদের একত্রিতকরণ এবং স্বশত্তিকরণ হচ্ছে এই সম্মেলনের মূল উদ্দেশ্য। মহিলাদের দ্বারা আত্মনির্ভর স্বাভিমানী ভারতের নির্মাণ হচ্ছে মূল উদ্দেশ্য। অখণ্ড সংস্কৃতিক বিচার ধারাকে প্রতিষ্ঠিত করতে মাতৃ শক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র এবং সমস্ত সৃষ্টিকে পরিপুষ্ট করে চলা এ বিচারধারায় সমৃদ্ধ তেজস্বী মাতৃ শক্তির দ্বারা নবনির্মিত ভারতের নির্মাণ করতে মহিলাদের একত্রীকরণ একান্ত জরুরি। তাই সব মহিলাদের নিয়ে রবিবার অর্থাৎ ৭ জানুয়ারি হতে চলেছে তেজস্বিনী মহিলা সম্মেলন। এই সম্মেলনের উদ্যোক্তারা উত্তর জেলার প্রতিটি মহিলা অর্থাৎ নারী-বোনদের এই সম্মেলনে উপস্থিত থেকে নারী শক্তির জানান দিতে আহ্বান জানান।

Releated Posts

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে জনকল্যাণে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: মহান চিন্তাবিদ, দার্শনিক এবং ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top