News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত, মোট ভোটার ২৮ লক্ষ ৫৬ হাজার ৯২৫ জন
Image

ত্রিপুরায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত, মোট ভোটার ২৮ লক্ষ ৫৬ হাজার ৯২৫ জন

আগরতলা, ৫ জানুয়ারি : ত্রিপুরায় চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে। ১ জানুয়ারি ২০২৪-কে ভিত্তি বছর ধরে ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর পর চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার রয়েছেন ২৮,৫৬,৯২৫ জন। যার মধ্যে ১৪,৩৫, ১৭২ জন পুরুষ, ১৪,২১,৬৭৯ জন মহিলা এবং ৭৪ জন তৃতীয় লিঙ্গের। ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর মূল দিকগুলি হচ্ছে, চূড়ান্ত ভোটার তালিকায় ১৮-১৯ বছর বয়সী মোট ৩২,২১৮ জন নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে। তার মধ্যে ১৭,৪৫৪ জন হচ্ছেন পুরুষ ও ১৪,৭৫৮ জন মহিলা এবং ৬ জন তৃতীয় লিঙ্গের। মহিলাদের নাম নথিভুক্তির উপর জোর দেওয়াতে লিঙ্গ অনুপাতেও উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা গেছে। খসড়া তালিকায় লিঙ্গ অনুপাত ছিল ৯৮৯ জন, যা চূড়ান্ত তালিকায় বেড়ে দাঁড়ায় ৯৯১ জন। ভোটার তালিকা থেকে মোট ১৩,২৩১ জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে।

এই চূড়ান্ত ভোটার তালিকা সমস্ত ভোট কেন্দ্রে, নির্দিষ্ট স্থানে, মহকুমা শাসক, জেলা শাসকের অফিস এবং তহশিল অফিসেও দেখা যাবে। তবে যারা বিশেষ সংশোধনী প্রক্রিয়ার সুযোগ নিতে পারেননি তারা ৬ জানুয়ারি ২০২৪ থেকে যে আপডেশন প্রক্রিয়া শুরু হবে তাতে সুযোগ নিয়ে নাম নথিভুক্ত করাতে পারবেন বলে জানিয়েছেন অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক উষাজেন মগ।

এদিকে, সারা রাজ্যের সাথে আজ পশ্চিম ত্রিপুরা জেলায়ও চূড়ান্ত ভোটার তালিকা-২০২৪ প্রকাশিত হয়েছে। ভোটার তালিকায় বিশেষ সংশোধনীর পর পশ্চিম ত্রিপুরা জেলায় ভোটার রয়েছেন ৬ লক্ষ ৯২ হাজার ৮১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লক্ষ ৪২ হাজার ৯৪৮ জন এবং মহিলা ভোটার ৩ লক্ষ ৪৯ হাজার ৮২৪ জন। আজ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার একথা জানান।

সাংবাদিক সম্মেলনে জেলাশাসক জানান, খসড়া ভোটার তালিকায় ভোটার ছিলেন ৬,৮৭,৮৪৫ জন। চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার বেড়ে হয়েছে ৬,৯২,৮১২ জন। এর মধ্যে উল্লেখযোগ্য হল ২-মোহনপুর বিধানসভা কেন্দ্রে ১.০১ শতাংশ, ১৪-বাধারঘাট (এসসি) বিধানসভা কেন্দ্রে ১.০৮ শতাংশ এবং ১৮-সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে ১.০৯ শতাংশ ভোটার বেড়েছে। পশ্চিম ত্রিপুরা জেলায় ১৪টি বিধানসভা কেন্দ্রে গড়ে ভোটার বেড়েছে ০.৭২ শতাংশ। জেলাশাসক জানান, পশ্চিম ত্রিপুরা জেলায় সবথেকে বেশী ভোটার রয়েছেন ১৪-বাধারঘাট (এসসি) কেন্দ্রে। এই কেন্দ্রে ভোটার রয়েছেন ৬২,৭২৩ জন। সবথেকে কম ভোটার রয়েছেন ১-সিমনা (এসটি) কেন্দ্রে। ভোটার রয়েছেন ৩৮, ৯৭৪ জন। পশ্চিম ত্রিপুরা জেলায় ১৪টি বিধানসভা কেন্দ্রে দিব্যাঙ্গজন ভোটার রয়েছেন ৩২২৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪০ জন।

Releated Posts

ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’

ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…

ByBySandeep Biswas Jun 15, 2026

প্রধানমন্ত্রী পরিকল্পনা নিয়েছেন সারা দেশে ৩ কোটি লাখপতি দিদি তৈরী করবেন :অর্থমন্ত্রী

আগরতলা, ১৫ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা। তিনি সবকা সাথ, সবকা…

ByByNews Desk Jun 15, 2026

কৃষিপণ্য উৎপাদনে ভারত বিশ্বের শীর্ষে, কৃষকদের আয়ও বেড়েছে: কৃষি মন্ত্রী 

আগরতলা, ১৫ জুনঃ ধান, আম, মশলা-সহ একাধিক কৃষিপণ্যের উৎপাদনে ভারত আজ বিশ্বের শীর্ষস্থান অধিকার করেছে। একই সঙ্গে কৃষকদের…

ByByNews Desk Jun 15, 2026

বর্ষার মরশুমে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির দ্রুত সংস্কারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৫ জুন : রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পর্যালোচনার উদ্দেশ্যে…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top