News Flash

  • Home
  • খেলা
  • শূন্য রানে ৪ উইকেট রোহিতের মৌচাকে বিধ্বস্ত শতদল সংঘ
Image

শূন্য রানে ৪ উইকেট রোহিতের মৌচাকে বিধ্বস্ত শতদল সংঘ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি।। অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে দারুণ সূচনা মৌচাকের। একেবারে লো-স্কোরিং ম্যাচে শতদল সংঘকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে। সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের লীগ সূচনা করেছে মৌচাক কোচিং সেন্টার। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে নীপকো মাঠে সকালে ম্যাচ শুরুতে টস জিতে শতদল কোচিং সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ১৮.৫ ওভার খেলে ৪৭ রানে ইনিংস গুটিয়ে ফেলে। মৌচাক কোচিং সেন্টারের রোহিত বর্মন বিনা রানে চার উইকেট, নীরব দাস ২ রানে ২ উইকেট এবং কৌশিক দাস ২২ রানে ২ উইকেট এর দখল নিলে শতদল সংঘের ছেলেরা তেমন স্কোর গড়তে পারেনি। পাল্টা ব্যাট করতে নেমে মৌচাক কোচিং সেন্টার ১২ ওভার খেলে এক উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। মৌচাকের স্নেহাংশু রায় ১৭ রান সংগ্রহ করলেও অক্সিত দেবনাথের অপরাজিত ২২ রান দলকে সহজ জয় এনে দেয়। মৌচাকের রোহিত বর্মন দুর্দান্ত বোলিং এর স্বীকৃতি হিসেবে ম্যান অব দ্যা ম্যাচের স্বীকৃতি পায়। দিনের খেলা নীপকো মাঠে জুয়েলস এসোসিয়েশন বনাম তরুণ সংঘ।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top