News Flash

  • Home
  • দেশ
  • গড়িয়ার ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার
Image

গড়িয়ার ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার

কলকাতা, ৩ জানুয়ারি (হি.স.) : গড়িয়ায় একই পরিবারের তিন জনের পচা-গলা দেহ উদ্ধার। গড়িয়া স্টেশনের কাছে একটি ফ্ল্যাট থেকে দেহগুলি উদ্ধার করা হয়।

সূত্রের খবর, ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় স্বামী-স্ত্রী ও ছেলের দেহ। দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরাই প্রথমে পুলিশে খবর দেন। পরে নরেন্দ্রপুর থানার পুলিশ গিয়ে দরজা ভেঙে দেহগুলি উদ্ধার করে।

ওই এলাকারই বাসিন্দা এক মহিলা বলেন, ‘‘আমার বাড়ি সাগরে। শনিবার এখানে এসেছি। তার পর থেকে আর ওই ফ্ল্যাটের দরজা খুলতে দেখিনি। এদিন সকাল থেকে পচা গন্ধ পাচ্ছিলাম। কী হয়েছে কিছুই জানি না।’’

স্থানীয় সূত্রে খবর, মৃত্যু হয়েছে অপর্ণা মৈত্র (৬৮), তাঁর স্বামী স্বপন মৈত্র (৭৫) এবং তাঁদের ছেলে সুমনরাজ মৈত্রের। স্বপন পেশায় ইঞ্জিনিয়র ছিলেন বলে জানা যাচ্ছে। স্থানীয়রা আরও জানাচ্ছেন, গত তিন দিন ধরে মৈত্র পরিবারের কাউকে বাইরে দেখা যায়নি।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top