News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রবীণ বিজেপি নেতা হৃদয়নাথ সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ নাড্ডার
Image

প্রবীণ বিজেপি নেতা হৃদয়নাথ সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ নাড্ডার

নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.) : প্রবীণ বিজেপি নেতা হৃদয়নাথ সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। হৃদয়নাথ সিং, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রবীণ প্রচারক এবং ভারতীয় জনতা পার্টির পূর্ব ক্ষেত্রীয় সংগঠন মন্ত্রী ছিলেন। এঁনার প্রয়াণে গভীর দুঃখ প্রকাশ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

নাড্ডা সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্ট করে লিখেছেন, “রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রবীণ প্রচারক ও ভারতীয় জনতা পার্টির পূর্ব ক্ষেত্রীয় সংগঠন মন্ত্রী হৃদয়নাথ সিং-এর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাঁর সমগ্র জীবন জনসেবা ও জাতি গঠনে নিবেদিত ছিল। সংগঠনের প্রতি তাঁর দক্ষতা ও নিষ্ঠা আমাদের সকলের জন্য অনুপ্রেরণাদায়ক। তাঁর শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে আমার সমবেদনা। ঈশ্বরের কাছে তাঁর আত্মার শান্তি কামনা করছি। ওম শান্তি।”
হৃদয়নাথ সিং ঝাড়খণ্ডে বিজেপির রাজ্য সংগঠন মন্ত্রী ছাড়াও কাশী ও ব্রজ প্রদেশের সাংগঠনিক মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। এর আগে তিনি অযোধ্যা ও ঝাঁসির বিভাগীয় প্রচারক ছিলেন। তিনি হারদোই এবং পিলিভিটের জেলা প্রচারকও ছিলেন। তিনি জরুরি অবস্থার সময়ও কাজ করেছেন এবং জেলও গেছেন।

Releated Posts

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026

দুর্গাপুজোর আগেই রাজ্য বিজেপিতে ফের সাংগঠনিক রদবদলের সম্ভাবনা

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): দুর্গাপুজোর আগেই পশ্চিমবঙ্গ বিজেপিতে ফের বড়সড় সাংগঠনিক রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে। দলীয় সূত্রের খবর,…

ByByNews Desk Jul 30, 2026

হাবড়ায় সহকর্মীকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া থানার এলাকায় এক মহিলা সহকর্মীকে ব্যক্তিগত ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে…

ByByNews Desk Jul 30, 2026

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top