News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তপশিলি জাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষায় উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে:  মুখ্যমন্ত্রী
Image

তপশিলি জাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষায় উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে:  মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ জানুয়ারি: অদ্বৈত মল্লবর্মণ সমাজের অবহেলিত সম্প্রদায়ের মানুষের কথা লিখে গেছেন। তাঁর অন্যতম উপন্যাস ‘তিতাস একটি নদীর নাম’ একটি বিখ্যাত উপন্যাস। এই উপন্যাসে সমাজের সে সময়ের কথা ফুটে উঠেছে। আজ ব্রাত্য জীবনের মহাকাব্য তিতাস একটি নদীর নামের স্রষ্টা কথা সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে সোনামুড়া মহকুমার কেমতলিতে আয়োজিত এক অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। 

অদ্বৈত মল্লবর্মণের শিক্ষা ও কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে সমাজ গঠনের ক্ষেত্রে কথা সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের লেখা খুবই প্রাসঙ্গিক। 

উল্লেখ্য, তপশিলি জাতিকল্যাণ দপ্তরের উদ্যোগে কেমতলির অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে আজ থেকে শুরু হয়েছে অদ্বৈত মল্লবর্মণ উৎসব। আগামী ৩ জানুয়ারি এই উৎসবের সমাপ্তি হবে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সার্বিক বিকাশ ও জনকল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তপশিলি জাতি অংশের মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচি রূপায়িত করছে। সবকা সাথ সবকা বিকাশ সরকারের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গদর্শনে রাজ্য সরকার কৃষক, যুবক, মহিলা ও গরীব অংশের মানুষের কল্যাণে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

 মুখ্যমন্ত্রী বলেন, তপশিলি জাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষায় উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top