News Flash

  • Home
  • দিনের খবর
  • দলের প্রতিষ্ঠা দিবস ঘিরে দিনভর কর্মসূচিতে তৃণমূল
Image

দলের প্রতিষ্ঠা দিবস ঘিরে দিনভর কর্মসূচিতে তৃণমূল

কলকাতা, ১ জানুয়ারি (হি.স.) : ২৬ পেরিয়ে সাতাশ বছরে পা দিল তৃণমূল কংগ্রেস। পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস ঘিরে দিনভর কর্মসূচিতে থাকে শাসকদল।

প্রথম কর্মসূচি দলের সদর দফতর তৃণমূল ভবনে। বাইপাসের ধারে মেট্রোপলিটানে দলের সেই দফতরে সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে যার সূচনা করেন রাজ‌্য সভাপতি সুব্রত বক্সি। দেন বক্তৃতাও। তিনি বলেন, ‘‘এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবেই তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই তিনি লড়াই করবেন। জোড়াফুলকে সামনে রেখেই তিনি লড়াই করবেন, এই বিষয়ে আমি নিশ্চিত’’।

এদিন তৃণমূলের তরফে শ্রদ্ধা জানানো হয় বাংলার মনীষীদের প্রতিকৃতিতে। সেই সঙ্গে এই দিনটি নতুন করে দলের শপথ নেওয়ার দিন। নতুন লড়াইয়ের অঙ্গীকারের দিন। এর পাশাপাশি নিয়মমাফিক হাসপাতালে রোগী ও দুস্থদের ফল বিতরণ কর্মসূচি ছিল তৃণমূলের। এই কর্মসূচি রাজ‌্য জুড়ে দলের প্রত্যেক নেতা-কর্মীকে পালন করার কথা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছিলেন রাজ‌্য সভাপতি।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top