News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইসকনের হরেকৃষ্ণ উৎসবের উদ্বোধন করেন রাজ্যপাল
Image

ইসকনের হরেকৃষ্ণ উৎসবের উদ্বোধন করেন রাজ্যপাল

আগরতলা, ১ জানুয়ারি: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সন্ধ্যায় মুক্তধারা অডিটোরিয়ামে ইসকনের হরেকৃষ্ণ উৎসবের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের শুরুতে রাজ্যপাল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। 

উৎসবের উদ্বোধন করে রাজ্যপাল বলেন, ইসকন বিশেষ করে রথযাত্রা উৎসব, মূর্তি পূজা, গোরক্ষা ও অন্যান্যক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ করছে।

সমাজসেবামূলক কাজেও ইসকনের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। বিভিন্ন সামাজিক কুপ্রথা বন্ধ করতেও ইসকনের অগ্রণী ভূমিকা রয়েছে।

 রাজ্যপাল আশা প্রকাশ করেন, ইসকনের এই কাজ অব্যাহত থাকবে। রাজ্যপাল বলেন, শিক্ষার উন্নয়ন ইসকন ত্রিপুরায় ১৭টি বিদ্যালয় পরিচালনা করছে।

অনুষ্ঠানে শ্রীধাম গোবিন্দ দাস প্রভু স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানের প্রধান বক্তা ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ আধ্যাত্মিকতা ও ইসকনের কাজকর্ম নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে ইসকনের পক্ষ থেকে একটি নাটক মঞ্চস্থ হয়।

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top