News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সংকটাপন্ন রোগীর চিকিৎসা করতে অস্বীকার করেছেন চিকিৎসক, অভিযোগ পরিবারের সদস্যদের
Image

সংকটাপন্ন রোগীর চিকিৎসা করতে অস্বীকার করেছেন চিকিৎসক, অভিযোগ পরিবারের সদস্যদের

আগরতলা, ১ জানুয়ারি: সংকটাপন্ন রোগীর চিকিৎসা করতে অস্বীকার করেছেন আইজিএম হাসপাতালে জনৈক চিকিৎসক। এমনটাই অভিযোগ তুলেছে রোগীর পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, হাসপাতালের নিয়ে যাওয়ার পর ইমার্জেন্সি বিভাগের চিকিৎসক রোগীকে ইসিজি করানোর জন্য বলেছিলেন। কিন্তু মেডিসিন বিভাগের চিকিৎসক ইসিজি’র প্রয়োজন নেই বলে দেন। তখন চিকিৎসক ও রোগীর পরিবারের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়েছিল। ওই ঘটনায় হাসপাতাল চত্বরে কিছুক্ষণের জন্য উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পরিস্হিতি সামাল দিতে ছুটে গিয়েছে পুলিশ।

জনৈক পুলিশ কর্মী জানিয়েছেন, আজ জয়নগর এলাকার বাসিন্দা বন্দনা দাস বুক ব্যথা নিয়ে আইজিএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা বন্দনা দাসকে ইসিজি করানোর জন্য পরামর্শ দিয়েছিলেন। কিন্তু মেডিসিন বিভাগের চিকিৎসক ইসিজি’র প্রয়োজন নেই বলে দেন। চিকিৎসক রোগীর পরিজনকে বলেন ইসিজি করাতে হবে না। তাছাড়া হাসপাতালে ইসিজি করানোর মতো কোন কর্মী নেই। তখন চিকিৎসকের ও রোগীর পরিবারের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়েছিল। ওই ঘটনায় হাসপাতাল চত্বরে কিছুক্ষণের জন্য উত্তেজনা সৃষ্টি হয়েছিল।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top