আগরতলা, ১ জানুয়ারি :কমলপুরের রাম, লক্ষণ, সীতা, বজরংবলী সহ সুসজ্জিত র্যালী। এদিন রামঠাকুর আশ্রমের সামনে থেকে শুরু হয়ে কালীবাড়ি পর্যন্ত পথ পরিক্রমা করে।
এবিষয়ে বিশ্ব হিন্দু পরিষদের ধলাই জেলা সভাপতি সঞ্জয় দাস বলেন এটা বিশ্বহিন্দু পরিষদ, আরএসএস, একল, এ ভি বি পি,সংঘ পরিবারের সবার অনুষ্ঠান। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য হিন্দু ভাই বোনেরা সমবেত হয়েছেন।
তিনি আরও জানান ২২ শে জানুয়ারি বিভিন্ন মঠ, মন্দির, থলিতে চলবে কীর্তন চলবে রামনাম জপ এবং সন্ধ্যায় প্রত্যেক হিন্দু বাড়িতে করা হবে প্রদীপ প্রজ্জ্বলন ।



















