News Flash

  • Home
  • দিনের খবর
  • সূর্য নমস্কারের বিশ্ব রেকর্ডে গুজরাটকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
Image

সূর্য নমস্কারের বিশ্ব রেকর্ডে গুজরাটকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.) : সূর্য নমস্কারের বিশ্ব রেকর্ড গড়ে বর্ষবরণ করল গুজরাট । সোমবার রাজ্যের ১০৮টি জায়গায় একসঙ্গে সূর্য নমস্কার করলেন ৪ হাজারেরও বেশি মানুষ। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে এই উদ্যোগ। নতুন বছরের শুরুতে নিজের রাজ্যের এই নজিরে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে গুজরাটকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

গিনেস বুকে গুজরাটের নাম ওঠার পরে সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “অসাধারণ একটা নজির গড়ে ২০২৪কে স্বাগত জানিয়েছে গুজরাট। একসঙ্গে ১০৮টি জায়গায় সর্বাধিক মানুষ সূর্য নমস্কার করেছেন, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে এই উদ্যোগ। ১০৮ সংখ্যাটি আমাদের সংস্কৃতিতে খুবই গুরুত্বপূর্ণ। দেশবাসীকে অনুরোধ, আপনাদের দৈনন্দিন জীবনে সূর্য নমস্কার করুন। অনেক উপকৃত হবেন।”

উল্লেখ্য, ২০২৪ সালের প্রথমদিনের সূর্য নমস্কারে অংশ নিয়েছিলেন নানা ধরনের মানুষ। পড়ুয়া থেকে শুরু করে প্রবীণ নাগরিক, সকলেই শামিল হন গুজরাটের নানা প্রান্তে। সূর্য নমস্কার করে রাজ্যের নাম গিনেস বুকে তুলেছেন তাঁরা।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top