News Flash

Image

ধর্মনগরে পোস্টার দিবস উদযাপিত

ধর্মনগর, ১ জানুয়ারি : পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ধর্মনগর রেল ডিভিশন ডিমান্ড এবং ডেভেলপমেন্ট কমিটির পোস্টার দিবস উদযাপিত হয়েছে। শহরের বিভিন্ন স্থানে মূলত রেল ডিভিশনের দাবিকে প্রাধান্য দিয়ে চারটি দাবি সনদ সম্বলিত পোস্টার শহরের বিভিন্ন স্থানে লাগানো হয়েছে।

কমিটির পক্ষে সভাপতি কন্দর্প্য ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যে  বিজেপিকে সরকার প্রতিষ্ঠিত হলে ধর্মনগরে রিয়াল ডিভিশন স্থাপন করা হবে। কিন্তু ক্ষমতায় আসার পাঁচ বছর অতিক্রান্ত হয়ে ছয় বছর শেষ হওয়ার পথে এখনো যেই দাবি ছিল সেই দাবিতেই আটকে আছে। সরকারের কোন ধরনের ফলপ্রসূ পদক্ষেপ দেখা যাচ্ছে না। এমনকি দাবি সনদ নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে বারে বারে দেখা করার আবেদন জানিয়ে ও এখন পর্যন্ত মুখ্যমন্ত্রী সময় দিতে পারেননি।

তাছাড়া দাবি গুলির মধ্যে রয়েছে কৈলাশহর কমলপুর খোয়াই হয়ে আগরতলা পর্যন্ত রেল পথ স্থাপন, ধর্মনগর থেকে কাঞ্চনপুর হয়ে জম্পুই পর্যন্ত রেলপথ স্থাপন এবং ধর্মনগর জুড়ি বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগ সম্পন্ন করা। 

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top