News Flash

  • Home
  • দেশ
  • ২ জানুয়ারি জম্মু-কাশ্মীর সংক্রান্ত বিষয়ে উচ্চস্তরের নিরাপত্তা পর্যালোচনা বৈঠক অমিত শাহের
Image

২ জানুয়ারি জম্মু-কাশ্মীর সংক্রান্ত বিষয়ে উচ্চস্তরের নিরাপত্তা পর্যালোচনা বৈঠক অমিত শাহের

নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২ জানুয়ারি নয়াদিল্লিতে জম্মু-কাশ্মীর সংক্রান্ত বিষয়ে উচ্চস্তরের বৈঠক করবেন। জম্মু-কাশ্মীরের রাজৌরি এবং পুঞ্চ জেলার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এ কে ভাল্লা, জম্মু ও কাশ্মীরে নিযুক্ত শীর্ষস্থানীয় এমএইচএ আধিকারিক, আধাসামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলির প্রধান, মুখ্য সচিব অটল দুল্লু, আর্থিক কমিশনার এবং অতিরিক্ত মুখ্য সচিব স্বরাষ্ট্র আর কে গোয়েল, পুলিশের ডিজিপি আরআর সোয়াইন এবং অতিরিক্ত ডিজিপি আইন ও শৃঙ্খলা বিজয় কুমারের বৈঠক উপস্থিত থাকার কথা রয়েছে।
গত কয়েকদিনে রাজৌরি এবং পুঞ্চ জেলায় সন্ত্রাসবাদীদের হামলায় ১৯ জন জওয়ানের মৃত্যু হয়েছে। নিরাপত্তা বাহিনী ৩০জন জঙ্গিকে শেষ করেছে। আগামীকালের বৈঠকে জঙ্গি বিরোধী অভিযানের এজেন্ডা নির্ধারিত হতে পারে বলে মনে করা হচ্ছে। এরআগে ২৭ জানুয়ারী পুঞ্চ ও রাজৌরি গিয়েছিলেন রাজনাথ সিং। সেখানে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী সন্ত্রাসবাদ সংক্রান্ত বিষয়ে জওয়ানদের সঙ্গে কথা বলেন।

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top