News Flash

Image

ধর্মনগরের বিকশিত ভারত যাত্রার উদ্বোধন

ধর্মনগর, ১ জানুয়ারি : বছরের প্রথমদিনে  ধর্মনগরের দীননাথ নারায়নী বিদ্যামন্দিরের মাঠে বিকশিত ভারত যাত্রার উদ্বোধন হয়েছে। এদিন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, ধর্মনগর পুরো পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, ভাইস চেয়ারম্যান মঞ্জু নাথ, বিশিষ্ট সমাজসেবী শ্যামল কান্তি নাথ সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

 বিশ্ব বন্ধু সেন বলেন, ভারতবর্ষে নরেন্দ্র মোদির নেতৃত্বে যেভাবে উন্নয়ন সাধিত হচ্ছে তার জন্য শাসক দল বিজেপি এবং নিজে এই দলের একজন সদস্য হওয়ায় গর্বিত বোধ করেন বলে জানান। ত্রিপুরার ইতিহাসে ১৯৮৮ সালে ভুল পছন্দের ফলে একটা দল রাজ্যে রাজনৈতিক ক্ষমতার অধিকারী হয়েছিল। পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার পর এই দল যে গেছে তার আর পুনরাবৃত্তি হয়নি।

 তারপর ধর্মনগর একনাগারে ২৫ বছর যুবরাজ নগরে 30 বছর এবং কুর্তি কদম তলাতে এখনো ভুল পছন্দের একটা দল ক্ষমতাসীন হয়ে কাজ করে চলেছে। মানুষের কাছে সময় এসেছে মানুষ তাদের ভুল পছন্দ থেকে সরে গিয়ে সঠিক পছন্দ ঠিক করে সেদিকে ঝুঁকে উন্নয়নে শামিল হতে।

তাঁর কথায়, ২০১৪ সাল থেকে কেন্দ্রে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার রয়েছে। কেন্দ্রে যদি নরেন্দ্র মোদি বাদে অন্য কোন প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বিজেপি সরকারও থাকতো তবে এতটুকু উন্নয়ন হতো কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। ভারতবর্ষের ইতিহাস দিনে দিনে পরিবর্তন হচ্ছে আমরা এখন অনেক সঠিক তথ্য জানতে পারছি।

 যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে মহামানবী বলে আখ্যায়িত করা হয়েছিল এখন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন কয়েকজন মহামানবের থেকেও অনেক ঊর্ধ্বে কাজ করে চলেছেন। তাই মানুষকে সঠিক পছন্দ এবং সঠিক সময়ে করে উন্নয়নে সামিল হতে পরামর্শ দেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।

Releated Posts

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী

আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…

ByByNews Desk Jun 15, 2026

ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা

আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…

ByByNews Desk Jun 15, 2026

ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…

ByByNews Desk Jun 15, 2026

রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন: ঋষ্যমুখ বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা এবং দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সোমবার…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top