News Flash

  • Home
  • খেলা
  • হকি ইন্ডিয়া আসন্ন বিশ্বকাপের জন্য পুরুষ ও মহিলা দল ঘোষণা করেছে
Image

হকি ইন্ডিয়া আসন্ন বিশ্বকাপের জন্য পুরুষ ও মহিলা দল ঘোষণা করেছে

নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): হকি ইন্ডিয়া আসন্ন বিশ্বকাপের জন্য পুরুষ ও মহিলা দল ঘোষণা করেছে। ২৪ থেকে ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে হকি ফাইভস মহিলা বিশ্বকাপ এবং ২৮ থেকে ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে পুরুষদের বিশ্বকাপ।

অধিনায়কত্ব করবেন ডিফেন্ডার মহিমা চৌধুরী। গোলরক্ষক মনদীপ মোর ও বানসারি সোলাঙ্কি, ডিফেন্ডার হিসেবে থাকবেন অক্ষতা আবাসো ঢেকালে ও জ্যোতি ছত্রী। মিডফিল্ডাররা হলেন মারিয়ানা কুজুর ও মুমতাজ খান এবং ফরোয়ার্ড হিসেবে থাকছেন আজমিনা কুজুর, রুতাজা দাদাসো পিসাল ও দীপিকা সোরেং।

নামিবিয়া, পোল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সি’ গ্রুপে রয়েছে ভারতীয় মেয়েরা। বি’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইউক্রেন ও জাম্বিয়া। ‘ডি’ গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, প্যারাগুয়ে, থাইল্যান্ড ও উরুগুয়ে।
অলিম্পিক ব্রোঞ্জ পদকজয়ী সিমরনজিতের নেতৃত্বে ভারতীয় পুরুষ দলে রয়েছেন। গোলরক্ষক সুরজ কারকেরা ও প্রশান্ত কুমার চৌহান। রক্ষণভাগ:মনোজিৎ সিং ও মনদীপ মোর।
মিডফিল্ড: মহম্মদ রাহিল মুসিন ও মনিন্দর সিং। ফরোয়ার্ড: পবন রাজভর, গুরজোত সিং ও উত্তম সিং।

‘বি’ গ্রুপে ভারতকে নক আউট পর্বে খেলার জন্য মিশর, জ্যামাইকা ও সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে হবে।
‘এ’ গ্রুপে রয়েছে নেদারল্যান্ডস, নাইজেরিয়া, পাকিস্তান ও পোল্যান্ড এবং ‘সি’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, কেনিয়া, নিউজিল্যান্ড, ত্রিনিদাদ ও টোবাগো এবং ‘ডি’ গ্রুপে রয়েছে ফিজি, মালয়েশিয়া, ওমান ও যুক্তরাষ্ট্র।

Releated Posts

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top