News Flash

  • Home
  • খেলা
  • সম্মেলন ও রাজ্য এথেলেটিক্স আসরকে সামনে রেখে স্পোর্টস কাউন্সিলের অনুদান
Image

সম্মেলন ও রাজ্য এথেলেটিক্স আসরকে সামনে রেখে স্পোর্টস কাউন্সিলের অনুদান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি।। বড় ধরনের কর্মকাণ্ড আয়োজনের উদ্যোগ নিতে যাচ্ছে ত্রিপুরা অ্যাথলেটিক্স এসোসিয়েশন। প্রথমত আগামী ২১ জানুয়ারিতে সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে আগামী দিনের কর্মসূচি তৈরি করে তা বাস্তবায়নের লক্ষ্যে কার্যকরী কমিটি পুনর্গঠিত হবে। এদিকে অনুষ্ঠেয় কর্মসূচি মুখ্যত, রাজ্য অ্যাথলেটিক্স আসর আয়োজন সহ জাতীয় আসরে রাজ্য দল পাঠানোর কথা চিন্তা করে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল দেড় লক্ষ টাকা অনুদান প্রদান করেছে। আজ, সোমবার ত্রিপুরা অ্যাথলেটিকস এসোসিয়েশনের সম্পাদক বিপ্লব দত্ত, কোষাধ্যক্ষ রাজেশ মজুমদার প্রমূখ ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল থেকে প্রদেয় অনুদান গ্রহণ করেন। স্পোর্টস কাউন্সিলের পক্ষে সচিব সুকান্ত ঘোষ, জয়েন্ট সেক্রেটারি স্বপন সাহা, কোষাধ্যক্ষ তপন ভট্টাচার্য প্রমূখ উপস্থিত ছিলেন। রাজ্য অ্যাথলেটিক্স সংস্থার সচিব এই খবর জানানোর পাশাপাশি অদুর ভবিষ্যতে সংস্থা রাজ্যে অ্যাথলেটিক্সের মানোন্নয়ন ও প্রসারে ব্যাপক ভূমিকা গ্রহণ করবে বলেও জানান। রাজ্য অ্যাথলেটিকস সংস্থা থেকে এ বিষয়ে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল কে ধন্যবাদ জানানো হয়েছে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top