News Flash

  • Home
  • ত্রিপুরা
  •  মানুষের কল্যাণে সরকার কাজ করছে :মুখ্যমন্ত্রী
Image

 মানুষের কল্যাণে সরকার কাজ করছে :মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ জানুয়ারি: জীব জগতের কল্যাণে রামকৃষ্ণ পরমহংস দেবের দেখানো পথ আজও প্রাসঙ্গিক। রামকৃষ্ণের চিন্তাভাবনাকে পাথেয় করেই তাঁর সুযোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দ বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সেই ভাবধারায় দেশ কল্যাণের দিশায় কাজ করছেন। 

আজ অরুন্ধতীনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন কমিউনিটি হলে কল্পতরু উৎসবে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।

 রামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে আয়োজিত কল্পতরু উৎসবে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিটি মানুষের মধ্যেই ভগবান বিরাজমান। তাই মানুষের সেবা করলেই ভগবানের সেবা করা যায়। 

বর্তমান রাজ্য সরকার রাজ্যে শান্তির পরিবেশ তৈরি করে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মীনা রাণী সরকার, কর্পোরেটর অলক রায়, কর্পোরেটর প্রসেনজিৎ লোধ প্রমুখ।

Releated Posts

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আরও এক অভিযুক্ত গ্রেফতার, কোটি টাকার জালিয়াতির অভিযোগ

আগরতলা, ২০ জুন: সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চলমান তদন্তে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি)…

ByByNews Desk Jun 20, 2026

ছুরিকাঘাতে আহত যুবক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন; অভিযুক্তের খোঁজে পুলিশ

উদয়পুর, ২০ জুন: গোমতী জেলার মন্দির নগর উদয়পুরের মাতাবাড়ি এলাকায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন কিষান দত্ত নামে এক যুবক।…

ByByNews Desk Jun 20, 2026

সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব এবিভিপি, ২২ জুন জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন

কমলপুর, ২০ জুন: সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এ…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, যোগচর্চায় সচেতনতার বার্তা

আগরতলা, ২০ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলা শহরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top