শিমলা, ১ জানুয়ারি (হি.স.) : হিমাচল প্রদেশের রাজ্যপাল শিব প্রতাপ শুক্লাকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। সোমবার সুখু রাজভবনে রাজ্যপাল শিব প্রতাপ শুক্লার সঙ্গে দেখা করে তাঁকে নববর্ষের শুভেচ্ছা জানান। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন যে এই বছরটি রাজ্যের মানুষের জন্য সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে।
এদিন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ছাড়াও উপ-মুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী, ক্যাবিনেট মন্ত্রী ড.(কর্নেল) ধনি রাম শান্ডিল, চন্দ্র কুমার, রোহিত ঠাকুর, অনিরুধ সিং, বিক্রমাদিত্য সিং, রাজেশ ধর্মানি এবং যাদবীন্দ্র গোমা রাজ্যপালকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। এঁদের আগে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পি.এস. রানা, হিমাচল প্রদেশের প্রধান তথ্য কমিশনার আর.ডি. ধীমান, ডাঃ শ্রীকান্ত বলদি, হিমাচল প্রদেশ রিয়েল এস্টেট রেগুলেটরি অথোরিটির অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা রাজ্যপালকে অভিনন্দন জানিয়েছেন। পুলিশ বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকরাও রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে তাকে নববর্ষের শুভেচ্ছা জানান।
শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে রাজ্যপাল আশা প্রকাশ করেন যে ২০২৪ সাল যেন সবার জীবনে সমৃদ্ধি, অগ্রগতি এবং সুখ নিয়ে আসবে।



















