News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বনভোজনে আসা দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত দুই
Image

বনভোজনে আসা দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত দুই

চড়িলাম, প্রতিনিধি, ১ জানুয়ারি।। সোমবার ছিল ইংরেজি নববর্ষের প্রথম দিন।এই দিনটিকে স্মরণীয় রাখতে কেউ মন্দিরে যায়,কেউ ঘুরতে যায়,কেউ বনভোজনে যায়।সিপাহীজলা অভয়ারণ্য ত্রিপুরার পর্যটন কেন্দ্র গুলোর মধ্যে অন্যতম।সিপাহীজলার পিকনিক স্পট বনভোজনের জন্য পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয়। কেননা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে।

সোমবার ছিল ইংরেজি নববর্ষের প্রথম দিন।দূরদূরান্ত থেকে পর্যটকরা এদিন সিপাহীজলা অভয়ারণ্য ভীড় জমায় বনভোজনের জন্য। এদিন সকাল থেকে প্রচুর সংখ্যক পর্যটক আসে বনভোজনের জন্য। কিন্তু সোমবার নতুন বছরের শুরুতে বনভোজনে আসা দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই জন গুরুতর আহত হয়।আহত দুজনের নাম দেবাশীষ ভৌমিক ও আশীষ দাস।দুজনের বাড়ি বিশালগড় গোপীনগরে। সোমবার সন্ধ্যায় বনভোজন সেরে বাড়ি ফেরার পথে অপর বনভোজনকারীদের হামলার শিকার হয় তারা।

পরে পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে বিশালগড় হাসপাতালে পাঠানো হয়। পুলিশ আক্রমণকারী মধুপুরের জামাল মিয়াকে আটক করে। বাকি আক্রমণকারীরা পলাতক । আক্রান্তরা ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এখন দেখার পুলিশ প্রশাসন সিপাহীজলার গরিমা অক্ষুন্ন রাখতে কি পদক্ষেপ গ্রহণ করে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top