ধর্মনগর, ১ জানুয়ারি: বছরের শেষ দিনে ধর্মনগরে জুড়ে বেশ কিছু অপ্রীতিকর ঘটনার সাক্ষী হয়ে রইল ত্রিপুরা। অপ্রীতিকর ঘটনাগুলির মধ্যে উত্তর জেলার কয়েকটি ঘটনা রয়েছে। গতকাল রাতে দসদা প্রাথমিক হাসপাতাল থেকে তিনজন স্থানান্তর হয়েছেন।
তাঁরা জানিয়েছেন, কাঞ্চনপুরের শান্তিপুর থেকে ধর্মনগরে আসার সময় লালজুরীতে রাস্তায় বাক নেওয়ার সময় তাদের ই রিক্সাটি উল্টে যায়। এতে মনোহর দেবনাথ বয়স ৫২ বছর, তার স্ত্রী এবং তাদের সাথে থাকা একজন পুরুষ লোক গুরুতর আহত হয়। তাদেরকে প্রাথমিক অবস্থায় দশদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।



















