News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রয়াত এনসি দেববর্মার প্রথম মৃত্যু বার্ষিকী উদযাপন 
Image

প্রয়াত এনসি দেববর্মার প্রথম মৃত্যু বার্ষিকী উদযাপন 

আগরতলা, ১ জানুয়ারি: সোমবার প্রয়াত এনসি দেববর্মার প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আইপিএফটি দলের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে প্রথম মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়েছে।

প্রসঙ্গত, আইপিএফটি দলের সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী এনসি দেববর্মা ২০২৩ সালের ১ জানুয়ারি বার্ধক্য জনিত রোগে প্রয়াত হয়। 

এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, আইপিএফটি দলের সভাপতি প্রেম কুমার রিয়াং সহ অন্যান্যরা। উপস্থিত সকলে প্রয়াত এনসি দেববর্মার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

দলের সভাপতি প্রেম কুমার রিয়াং জানিয়েছেন, ২০২৩ সালের ১ জানুয়ারি প্রয়াত হন এনসি দেববর্মা। এইদিন এনসি দেববর্মার প্রথম মৃত্যু বার্ষিকী। এনসি দেববর্মার প্রয়াণে আইপিএফটি দল অভিভাবক হীন হয়ে পরে। 

পৃথক রাজ্যের দাবিকে সামনে রেখে আইপিএফটি দল গঠন করে আন্দোলন শুরু করেছিলেন প্রয়াত এনসি দেববর্মা। যেই লক্ষ্য নিয়ে আন্দোলন শুরু করেছিলেন, সেই আন্দোলন বর্তমানেও অধুরা রয়ে গেছে বলে জানান তিনি।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top