News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২০২৪ সালের জন্য সরকারি ক্যালেন্ডার প্রকাশ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের
Image

২০২৪ সালের জন্য সরকারি ক্যালেন্ডার প্রকাশ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের


ভোপাল, ৩১ডিসেম্বর(হি.স.) : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ২০২৪ সালের জন্য সরকারি ক্যালেন্ডার প্রকাশ করেছেন। ২০২৪ সালের ক্যালেন্ডার তৈরি করেছে মধ্যপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী মোহন যাদব রবিবার মধ্যপ্রদেশ সরকারের ২০২৪ সালের ক্যালেন্ডার প্রকাশ করেছেন৷

মুখ্যমন্ত্রী যাদব ক্যালেন্ডার প্রকাশ করে ক্যালেন্ডারের বিষয়বস্তু এবং ধারণার প্রশংসা করেছেন। এই ক্যালেন্ডারে ১২টি মাসের ছবিগুলি বিভিন্ন বৈশিষ্ট্য বহন করে আনে। ক্যালেন্ডারে ছবির মাধ্যমে দেশ ও রাজ্যের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। ক্যালেন্ডারের প্রথম পাতায় স্থান পেয়েছে অযোধ্যার শ্রী রাম মন্দির। বিভিন্ন মাসে বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরা হয়েছে, যেমন, সন্ত রবিদাস মেমোরিয়াল সাগর, বিকাশ ভারত সংকল্প যাত্রা, নব সংবতসর গুড়ি পাদওয়া, মহাকালেশ্বর মন্দিরের পাশাপাশি মহাকাল লোক, মোহনপুরা কুন্ডালিয়া সেচ প্রকল্প রাজগড়, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, জল জীবন মিশনের অধীনে প্রতিটি বাড়িতে জল, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান, রাজ্যের শিক্ষার স্তরের উন্নতির জন্য নিধি, মুখ্যমন্ত্রী কিষাণ কল্যাণ যোজনা এবং সিএম রাইজ বিদ্যালয়ের ছবিগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর পাশাপাশি কন্যাদের সুরক্ষা সংক্রান্ত বিশদ বিবরণ, বেঁটি বাঁচাও বেঁটি পড়াও অভিযান, সমাজকে সুস্থ করতে আয়ুষ্মান ভারত প্রকল্প, সাধারণ মানুষকে অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত করতে প্রধানমন্ত্রী সম্মান নিধি প্রকল্প এই ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হয়েছে। রবিবার ক্যালেন্ডার প্রকাশ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে উপস্থিত ছিলেন কন্ট্রোলার গভর্নমেন্ট প্রেস চন্দ্রশেখর বালিম্বে।

Releated Posts

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top