News Flash

  • Home
  • দিনের খবর
  • পড়ুয়াদের সাফল্য কামনায় শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছল মমতার শুভেচ্ছা বার্তা
Image

পড়ুয়াদের সাফল্য কামনায় শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছল মমতার শুভেচ্ছা বার্তা

কলকাতা, ৩০ ডিসেম্বর, (হি.স.): দরজায় কড়া নাড়ছে নতুন বছর৷ নববর্ষের আগে রাজ্যের প্রতিটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গিয়ে পৌঁছল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিশেষ শুভেচ্ছা বার্তা৷ সকল পড়ুয়ার উদ্দেশ্য চিঠি পাঠিয়েছেন তিনি৷ পাশাপাশি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহকে ‘ছাত্র সপ্তাহ’ বা ‘স্টুডেন্টস’ উইক হিসেবে পালনেরও আবেদন জানিয়েছেন।

এক পাতার একটি চিঠি বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে পৌঁছেছে ৷ সেখানে মমতা লিখেছেন, “প্রিয় ছাত্র-ছাত্রী ও বন্ধুরা, নতুন বছরের শুরুতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই৷ সারা রাজ্যজুড়ে নতুন বছরের প্রথম সপ্তাহটা এখন ‘স্টুডেন্টস’ উইক হিসেবে পালিত হয়৷ শিক্ষার মান্নোনয়নের স্বার্থে ও তোমাদের সুরক্ষিত ভবিষ্যতের লক্ষ্যে রাজ্য সরকারের রূপায়িত বিভিন্ন প্রকল্পগুলির ব্যাপারে ছাত্রছাত্রীদের সচেতনতা বৃদ্ধি করতে এই উদ্যোগ৷ প্রকল্পগুলির লাভ যাতে তোমরা সহজেই পেতে পারো, তার জন্য এই সময় বিদ্যালয়গুলিতে অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচী আমরা গ্রহণ করে থাকি ৷ আমার ধারণা, আমরা যেভাবে তোমাদের কথা ভেবেছি সেভাবে আগে কখনও ভাবা হয়নি৷”

মমতার লেখা ওই চিঠিতে ছাত্র কল্যাণের ওই প্রকল্পগুলির কথাও উল্লেখ করা হয়েছে ৷ সঙ্গে পরবর্তী জীবনে সকল পড়ুয়ার সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন মুখ্যমন্ত্রী৷ তিনি লিখেছেন, “সবুজসাথী, কন্যাশ্রী, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ-সহ অন্য স্কলারশিপ, স্টাইপেন্ড, তরুণের স্বপ্ন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড – এরকম একগুচ্ছ গুরুত্বপূর্ণ প্রকল্প তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি, ভবিষ্যতেও আনব৷ তোমরাই হলে ভবিষ্যতের কাণ্ডারী, আগামীর দিকনির্দেশ – তোমাদের স্বার্থ সুরক্ষিত রাখতে আমরা সবসময় আন্তরিক৷”

সবশেষে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, “জীবনে অনেক বড় হও, আর দেশবাসীকে গর্বিত করো৷ এ কথা জানবে, আমার ভালবাসা আর স্নেহাশিস সবসময় তোমাদের সঙ্গে আছে৷ তোমাদের সকল শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদেরও জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা৷ ভাল থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো ৷ নতুন বছর খুব ভালো কাটুক।”

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top