News Flash

  • Home
  • দিনের খবর
  • আদিবাসী সংগঠনের ভারত বনধ-এ বিঘ্নিত ট্রেন পরিষেবা, ভোগান্তি বহু যাত্রীদের
Image

আদিবাসী সংগঠনের ভারত বনধ-এ বিঘ্নিত ট্রেন পরিষেবা, ভোগান্তি বহু যাত্রীদের

আসানসোল, ৩০ ডিসেম্বর (হি.স.): আদিবাসী সংগঠনের ডাকা ‘ভারত বনধ’-এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ল ট্রেন পরিষেবা। শনিবার সকাল থেকেই আসানসোল রেলওয়ে ডিভিশনের কালীপাহাড়ি স্টেশনে লাইনের উপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন আদিবাসী সম্প্রদায়ের একাংশ। আর তার জেরে সকাল থেকেই ওই ডিভিশনে থমকে যায় ট্রেন চলাচল। আপাতত অবরোধ উঠলেও ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি।

অন্য দিকে, এই বনধ কর্মসূচির অঙ্গ হিসাবে পুরুলিয়ার কাঁটাডি স্টেশন, মালদহের আদিনা স্টেশনেও রেল অবরোধ শুরু করেছেন আদিবাসীরা। বেশ কিছু ট্রেন এখনও দেরিতে চলছে। ফলে সপ্তাহান্তে কাজে বেরিয়ে ভোগান্তির মুখে পড়তে হয়েছে যাত্রীদের। আসানসোল রেলওয়ে ডিভিশনের কালীপাহাড়ি স্টেশনে শনিবার সকাল ৬টা ৫০ থেকে রেল অবরোধ শুরু হয়। চলে ৭টা ৩৫ পর্যন্ত। তার পর ট্রেন চলাচল অনেকটাই স্বাভাবিক হয়। তবে ওই সময়ের মধ্যেই কালীপাহাড়ি স্টেশনের আগে পরে বেশ কিছু ট্রেন দাঁড়িয়ে পড়ে।

বিক্ষোভকারীদের দাবি, সারনা ধর্মকে মান্যতা দিতে হবে। তা ছাড়াও তাঁদের বক্তব্য, ভারতে ৩৮ শতাংশ আদিবাসী ছিল। কমতে কমতে আজকে তা ২৬ শতাংশে নেমে এসেছে। আন্দোলনকারীদের দাবি, আদিবাসীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্মান্তিত করা হচ্ছে। ঝাড়খণ্ডের প্রধান ভাষা হিসেবে সাঁওতালিকে স্বীকৃতি দেওয়ার দাবিও তোলা হয়েছে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অযোধ্যা পাহাড়কে সরকার ঘিরে বলছে বলে অভিযোগ করে, তার প্রতিবাদ জানানো হয়েছে।

Releated Posts

পশ্চিমবঙ্গে ভুয়ো জাতিগত শংসাপত্র নেওয়া ও ইস্যুকারীদের গ্রেফতার করা হবে: মুখ্যমন্ত্রী

কলকাতা, ৩০ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার অভিযোগ করেন, পূর্বের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস…

ByBySandeep Biswas Jun 30, 2026

বেঙ্গালুরুর বিধান সৌধের সামনে পথে মারামারি, গ্রেফতার ৪ নেপালি নাগরিক

বেঙ্গালুরু, ৩০ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর বিধান সৌধের সামনে প্রকাশ্য রাস্তায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় চার নেপালি নাগরিককে…

ByByNews Desk Jun 30, 2026

২০২৩ সালের রামনবমী হিংসা মামলায় তৃণমূল কাউন্সিলর শাকির আলিকে গ্রেফতার করল এনআইএ

কলকাতা, ৩০ জুন (আইএএনএস): ২০২৩ সালের রামনবমী শোভাযাত্রাকে কেন্দ্র করে হুগলির রিষড়ায় সংঘটিত হিংসার ঘটনায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর…

ByByNews Desk Jun 30, 2026

ছয় মাসের জন্য ফের সিবিডিটি-র চেয়ারম্যান পদে রবি আগরওয়ালের পুনর্নিয়োগে কেন্দ্রের অনুমোদন

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় সরকার রবি আগরওয়াল-কে আরও ছয় মাসের জন্য চুক্তিভিত্তিকভাবে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (সিবিডিটি)-র…

ByByNews Desk Jun 30, 2026
Scroll to Top