News Flash

Image

রেওয়াড়ি : পণ্যের গুদামে বিধ্বংসী আগুন

রেওয়ারি, ৩০ ডিসেম্বর (হি. স.) : হরিয়ানার রেওয়ারির বাওয়াল শহরে একটি খালি পণ্যের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে দমকল ও পুলিশকে খবর দেয়। দমকল সার্ভিসের ছয়টি ইঞ্জিন পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তথ্যমতে, বাওয়ালের নতুন সবজি বাজারের কাছে একটি পণ্যের গুদাম রয়েছে রাজেশ কুমার নামে এক ব্যক্তির। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ তার গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা খবর দেন রাজেশকে। আগুন লাগার খবর পেয়ে প্রথমে দমকল সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে যায়। গুদামটি খোলার সময় আগুন ভয়াবহ আকার ধারণ করে। এরপরই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের সার্ভিসের পাঁচটি গাড়ি। দমকলের কর্মীরা পাঁচ ঘণ্টার চেষ্টায় শনিবার সকালে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লাগলোতা এখনও জানা যায়নি।

বাওয়াল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাজপত জানান, গুদামে আগুন লাগার খবর পাওয়া গেছে। তদন্তে করছে পুলিশ।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top