News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজস্থান মন্ত্রিসভার সম্প্রসারণ : ১২ জন ক্যাবিনেট মন্ত্রী সহ শপথ নিলেন ২২জন
Image

রাজস্থান মন্ত্রিসভার সম্প্রসারণ : ১২ জন ক্যাবিনেট মন্ত্রী সহ শপথ নিলেন ২২জন

জয়পুর, ৩০ ডিসেম্বর (হি. স.) : শনিবার রাজস্থানের ভজনলাল শর্মার ১৫ দিনের পুরনো সরকারের রাজস্থান মন্ত্রিসভা সম্প্রসারণ হল । নতুন করে শপথ নিলেন ১২ জন ক্যাবিনেট মন্ত্রী এবং ১০ জন প্রতিমন্ত্রী । আজ রাজভবনে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে রাজ্যপাল কালরাজ মিশ্র নতুন মন্ত্রীদের পদ ও গোপনীয়তার শপথ পাঠ করান। এর মধ্যে ১৬ জন বিধায়ক প্রথমবারের মত মন্ত্রী হয়েছেন। দশ প্রতিমন্ত্রীর মধ্যে পাঁচজন স্বতন্ত্র দায়িত্বে আছেন। কিরোদিলাল মীনা এমপি পদ ছেড়ে বিধায়ক হয়েছেন, রাজ্যবর্ধন সিং রাঠোরকে কেবিনেট মন্ত্রী করা হয়েছে।

গত ১৫ ডিসেম্বর, রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে, বিধায়ক দলের নেতা ভজন লাল শর্মা নিজের জন্মদিনে দুই উপ-মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। আজ মন্ত্রী পদে আরও ২২জন শপথ নেওয়ায় মন্ত্রিসভার আকার এখন মুখ্যমন্ত্রী, দুই উপ-মুখ্যমন্ত্রী এবং ২২ জন নতুন মন্ত্রী সহ ২৫ সদস্যে পরিণত হয়েছে।
রাজস্থানের বিধানসভার সদস্য সংখ্যা ২০০। এ পরিপ্রেক্ষিতে মন্ত্রী পরিষদে মন্ত্রীর সংখ্যা হতে পারে সর্বোচ্চ ৩০ জন। শ্রীগঙ্গানার জেলার শ্রীকরানুপার বিধানসভা আসনের প্রার্থী সুরেন্দ্র পাল সিং টিটিকেও মন্ত্রী করেছে বিজেপি। রাজস্থানে এটাই প্রথম ঘটনা, যখন নির্বাচনের সময় একজন প্রার্থীকে মন্ত্রী করা হয়েছে। কংগ্রেস প্রার্থী গুরমিত সিং কুন্নারের মৃত্যুর কারণে শ্রীকরণপুর আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। এখানে ভোট হচ্ছে ৫ জানুয়ারি। নিয়ম অনুসারে, যে কোনও ভারতীয় নাগরিক যিনি বিধায়ক হওয়ার যোগ্য তিনি বিধায়ক না হয়ে ছয় মাস মন্ত্রীর পদে থাকতে পারেন।

Releated Posts

বঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: ১৪৯ পুলিশকর্মীকে ভোটের দায়িত্ব থেকে সরাল নির্বাচন কমিশন

কলকাতা, ১০ এপ্রিল (আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) পশ্চিমবঙ্গে ১৪৯ জন নিম্নস্তরের পুলিশ আধিকারিককে…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

তেলেঙ্গানা হাইকোর্টে স্বস্তি, পবন খেরাকে এক সপ্তাহের আগাম জামিন

হায়দরাবাদ, ১০ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরাকে এক সপ্তাহের জন্য আগাম জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট। অসম পুলিশের দায়ের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

রাজ্যসভায় শপথ নিচ্ছেন নীতীশ কুমার, বিহারে নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট

পাটনা, ১০ এপ্রিল (আইএএনএস): বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দল (ইউনাইটেড)-এর প্রধান নীতিশ কুমার শুক্রবার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

বেঙ্গলে পিডিএস কেলেঙ্কারি: ১২টি স্থানে একযোগে ইডির তল্লাশি অভিযান

কলকাতা, ১০ এপ্রিল(আইএএনএস): রাজ্যের রেশন বণ্টন দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকে একযোগে ১২টি স্থানে তল্লাশি ও অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top