News Flash

  • Home
  • প্রধান খবর
  • বসিরহাট এলাকায় বুথ সভাপতিদের নিয়ে সভা শুভেন্দুর
Image

বসিরহাট এলাকায় বুথ সভাপতিদের নিয়ে সভা শুভেন্দুর

কলকাতা, ৩০ ডিসেম্বর, (হি.স.): ভোটের আগে অপেক্ষাকৃত দুর্বল আসনগুলির দিকে নজর দিচ্ছে বিজেপি। মূলত, সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে বিজেপি ভোট বাড়বে কী করে? উপায় জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার বসিরহাট এলাকায় বুথ সভাপতিদের নিয়ে সভা করেন তিনি।

শুভেন্দুবাবু এদিন বুথের সভাপতিদের দায়িত্ব দিয়ে যান কিছু পরিসংখ্যান তৈরি করার ব্যাপারে। ২০১৯ সাল থেকে বিধানসভা, পঞ্চায়েত, লোকসভা স্তরে যত ভোট হয়েছে, সেখানে বুথের হিসেব কাটাছেঁড়া করার ব্যাপারে বিশেষ নির্দেশ দেন তিনি। শুভেন্দু এদিন বলেন, ‘আমাকে একটি ফাইল তৈরি করে দেবেন আপনারা।’ কী থাকবে সেই ফাইলে?

বুথ সভাপতিদের উদ্দেশে তিনি জানান, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে কোন, কোন আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জিতেছে, এরপর ২০১৯ লোকসভা নির্বাচনে কোথায় ৯০ শতাংশ ভোট তৃণমূল পেয়েছে, পরবর্তীকালে বিধানসভা এবং সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কোথায় বেশিরভাগ আসনে জিতেছে, ক্ষমতা দেখিয়ে বিজেপি বুথ সভাপতিদের জায়গা দেয়নি, সেই বুথের একটি তালিকা প্রস্তুত করে দিতে বলা হয়েছে।

তিনি এদিন বলেন, ‘এরপর এই বুথ গুলিতে যা যা ব্যবস্থা করার আমরা করবো।’ তিনি উদাহরণ দিয়ে জানান, নন্দীগ্রামের মতো আসন সংখ্যালঘু অধ্যুষিত হলেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই আসন থেকে পরাজিত করেছেন। সেক্ষেত্রে বসিরহাট-এর মতো আসনেও আগামী লোকসভা নির্বাচনে বিজেপির ভালো ফল করা সম্ভব বলে কর্মীদের আশ্বাস দেন তিনি।

তবে তালিকা নিয়ে কী হবে? শুভেন্দু অধিকারীর এদিন কর্মীদের উদ্দেশে বার্তা, ‘ এখানে ভয় মুক্ত পরিবেশ তৈরি করতে হবে? সেটাই দরকার তো? সেই ব্যবস্থার জন্য কী করতে হয় আমরা জানি।’ স্থানীয় এক বিজেপি নেতার কথায়, লোকসভা নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানো হবে। তৃণমূলের শক্তি, আস্ফালন যে আসনগুলিতে বেশি সেখানে গায়ের জোরে যাতে বিজেপিকে আটকানো না হয়, সেই ব্যাপারেই নির্দেশ দিয়েছেন তিনি।

পাশাপাশি, কর্মীদের উদ্দশে এখন থেকেই যে জায়গা গুলোতে বিজেপির শক্তি বেশি, সেখানে দেওয়ালে দলীয় চিহ্ন আঁকার কাজ শুরু করে দেওয়ার নির্দেশ দেন তিনি। তবে পালটা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস।

স্থানীয় এক তৃণমূল নেতার কথায়, ‘ এর আগে বিধানসভা নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছিল। মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানিয়েছে। মানুষকে এসব বিভ্রান্তমূলক কথা বলে কোনও লাভ হবে না। বিধানসভার থেকেও লোকসভায় বেশি ভোটে তৃণমূল এখন থেকে লিড দেবে।’

Releated Posts

বঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: ১৪৯ পুলিশকর্মীকে ভোটের দায়িত্ব থেকে সরাল নির্বাচন কমিশন

কলকাতা, ১০ এপ্রিল (আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) পশ্চিমবঙ্গে ১৪৯ জন নিম্নস্তরের পুলিশ আধিকারিককে…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

তেলেঙ্গানা হাইকোর্টে স্বস্তি, পবন খেরাকে এক সপ্তাহের আগাম জামিন

হায়দরাবাদ, ১০ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরাকে এক সপ্তাহের জন্য আগাম জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট। অসম পুলিশের দায়ের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

রাজ্যসভায় শপথ নিচ্ছেন নীতীশ কুমার, বিহারে নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট

পাটনা, ১০ এপ্রিল (আইএএনএস): বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দল (ইউনাইটেড)-এর প্রধান নীতিশ কুমার শুক্রবার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

বেঙ্গলে পিডিএস কেলেঙ্কারি: ১২টি স্থানে একযোগে ইডির তল্লাশি অভিযান

কলকাতা, ১০ এপ্রিল(আইএএনএস): রাজ্যের রেশন বণ্টন দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকে একযোগে ১২টি স্থানে তল্লাশি ও অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top