News Flash

  • Home
  • দিনের খবর
  • পুলিশের গাড়ির ধাক্কায় ডেলিভারি বয়ের মৃত্যু, উত্তেজনা-অবরোধ বলাগড়ে
Image

পুলিশের গাড়ির ধাক্কায় ডেলিভারি বয়ের মৃত্যু, উত্তেজনা-অবরোধ বলাগড়ে

হুগলির, ৩০ ডিসেম্বর, (হি.স.) : বলাগড়ে পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মৃত যুবকের নাম অনিমেশ দাস (২৭)। মৃত যুবক আরজি ভবানীপুর গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। তিনি ই-কমার্স সংস্থায় ডেলিভারির কাজ করতেন।

জানা গিয়েছে, শনিবার সকালে বাইকে বলাগড় থেকে জিরাটে দিকে যাচ্ছিলেন অনিমেশ। এস টিকেকে রোডের হাজরাপাড়া মোড়ে একটি পুলিশের গাড়ি তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। ঘটনার কথা চাউর হতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

দুর্ঘটনায় যুবকের মৃত্যুর পর স্থানীয় বাসিন্দা ও তাঁর সহকর্মীরা রাস্তা অবরোধ করে। অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় এস টিকেকে রোডের উপর। আধঘণ্টারও বেশি সময় ধরে চলে অবরোধ। পরে পুলিশ এসে অবরোধ সরিয়ে মৃতদেহ উদ্ধার করে। দেহ উদ্ধার করে জিরাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে হাসপাতালে যায় যুবকের পরিবারের লোকেরা। সেখানে কান্নায় ভেঙে পড়েন তাঁরা।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top