News Flash

  • Home
  • দিনের খবর
  • চিকিৎসায় গাফিলাতির অভিযোগ, দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রসুতি মৃত্যুকে ঘিরে বিক্ষোভ
Image

চিকিৎসায় গাফিলাতির অভিযোগ, দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রসুতি মৃত্যুকে ঘিরে বিক্ষোভ

দুর্গাপুর, ২৯ ডিসেম্বর (হি. স.): চিকিৎসায় গাফিলাতির অভিযোগে প্রসুতি মৃত্যুকে ঘিরে উত্তাল হয়ে উঠল দুর্গাপুর মহকুমা হাসপাতাল। পরিস্থিতি সামাল দিতে নামল বিশাল পুলিশবাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে মহকুমা হাসপাতাল কতৃপক্ষ।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম সোনি তুরি (১৯)। দুর্গাপুর শিমূলতলার বাসিন্দা। ঘটনায় মৃতার পরিবারের লোকজনের অভিযোগ, গত বুধবার সোনি তুরি নামে ওই প্রসুতি হাসপাতালে ভর্তি হয়। বৃহঃস্পতিবার তার একটি কণ্যা সন্তান হয়। পরিবারের লোকজন দাবি করে বলেন,” বিছানায় দেওয়ার কিছুক্ষন পর বলা হয়, রোগীর অবস্থা ভালো নয়। তারপরই মৃত্যু হয়। চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হয়েছে প্রসূতি মা’য়ের। তাই চিকিৎসকের শাস্তির দাবি জানাচ্ছি।’ শুক্রবার দুপুরে হাসপাতাল সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় মৃতের পরিবারের লোকজন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর নিউ টাউনশিপ থানার বিশাল পুলিস বাহিনী। হাসপাতাল সুপারের ধীমান মন্ডল জানান, “ঘটনার সম্পূর্ণ তদন্ত করতে একটি বিশেষ টিম করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top