News Flash

  • Home
  • দিনের খবর
  • রাম মন্দিরে যাচ্ছেন কি, প্রশ্ন শুনেই বিরক্ত মুখ্যমন্ত্রী
Image

রাম মন্দিরে যাচ্ছেন কি, প্রশ্ন শুনেই বিরক্ত মুখ্যমন্ত্রী

উত্তর ২৪ পরগণা, ২৮ ডিসেম্বর (হি.স.) : অযোধ্যায় নতুন নির্মিত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে পুজোয় বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সমস্ত বিরোধী দলের নেতাকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানিয়েছে মন্দির নির্মাণ কমিটি। বৃহস্পতিবার তৃণমূলের সভার ফাঁকে এ ব্যাপারে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতেই বিরক্তি প্রকাশ করলেন তিনি। সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে তিনি যাবেন কিনা! জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা শ্লেষের সঙ্গেই বলেন, “ভাই তোমরা তো সব জেনে বসে আছো। আমি তো কিছুই জানি না।” তৃণমূল সূত্রে অবশ্য জানানো হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অযোধ্যায় যাওয়ার কোনও সম্ভাবনা নেই। গেলেও অন্তত ওই দিন যাবেন না। তবে হ্যাঁ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো কাউকে প্রতিনিধি হিসাবে পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top